ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মার্কিনীদের অতিরিক্ত জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ডলার
-
মার্কিনীদের অতিরিক্ত জ্বালানি ব্যয়
পার্সটুডে-ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে মার্কিন জনগণকে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার জ্বালানি ব্যয় বহন করতে হয়েছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ব্রাউন ইউনিভার্সিটির প্রকাশিত একটি ব্যয়সূচকের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন ভোক্তারা শুধু পেট্রোল ও ডিজেলের জন্যই অতিরিক্ত ১০০.৯ বিলিয়ন ডলার খরচ করেছেন। অর্থাৎ, গড়ে প্রতিটি মার্কিন পরিবারের ওপর অতিরিক্ত ৭৭০ ডলার ব্যয় পড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন ভোক্তারা পেট্রোলের জন্য অতিরিক্ত ৫৫ বিলিয়ন ডলার ব্যয় করেছেন-যা প্রতি পরিবারের গড়ে ৪২২ ডলার। অন্যদিকে, ডিজেলের অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে ৪৬ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রতিটি পরিবারের ওপর গড়ে ৩৪৮ ডলার অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে।
এদিকে জ্বালানি বিশেষজ্ঞ টম ক্লোজা বলেছেন, যুক্তরাষ্ট্র এমন এক শরতের দিকে এগিয়ে যাচ্ছে, যা পেট্রোল ও ডিজেলের দামের দিক থেকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল শরৎ হতে পারে।
সিএনএনও বিশেষজ্ঞদের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের যুদ্ধ মার্কিন জনগণের ওপর একটি বিশাল আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে, আর সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, এই ব্যয়ের পরিমাণও তত বাড়ছে।#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।