• ইরানে নির্বাচন: এ পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ ভোট গণনা সম্পন্ন

    ইরানে নির্বাচন: এ পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ ভোট গণনা সম্পন্ন

    ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ১১:২১

    ২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানের পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালনকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইনআলী আমিরি আজ (শনিবার) জানিয়েছেন, সকাল ৯টা পর্যন্ত তিন কোটি ৩০ লাখ ভোট গণনা করা হয়েছে। ভোট গণনা শেষ হওয়ার পর এই সংখ্যা আরো বাড়বে বলে তিনি জানিয়েছেন।