-
একটি টেকসই চুক্তি সই করতে ইরান বদ্ধপরিকর: আমির-আব্দুল্লাহিয়ান
সেপ্টেম্বর ২৫, ২০২২ ০২:৩১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় তার দেশ যথেষ্ট ছাড় দিয়েছে কারণ তেহরান পাশ্চাত্যের সঙ্গে একটি টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর। তিনি শনিবার নিউ ইয়র্কে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভুপকা হুকসাতরার সঙ্গে এক বৈঠকে ইরানের এ প্রত্যয়ের কথা জানান।
-
আইএইএ'র সমস্ত পরিদর্শন বন্ধের আহ্বান জানালেন প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ২৩, ২০২২ ০৬:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি টেকসই পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য তার দেশের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সমস্ত পরিদর্শন কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথে পরিচালিত হচ্ছে।
-
পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী হিসেবে আমেরিকাকেই এখন তা পুনর্বহাল করতে হবে
সেপ্টেম্বর ২২, ২০২২ ১৫:১৬ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ২০১৫ সালে সই হওয়ার পর ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে আমেরিকা, ইরান নয়। সেজন্য পরমাণু সমঝোতা পুনর্বহালের উদ্যোগ আমেরিকাকে নিতে হবে এবং এক্ষেত্রে যে সমস্ত বাধা আছে সেগুলোকে দূর করার উপায় তাদেরকেই বের করতে হবে।
-
পরমাণু সমঝোতায় ফিরতে নিজের প্রস্তুতির কথা জানালেন বাইডেন
সেপ্টেম্বর ২২, ২০২২ ০৪:২৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও ইরানের পরমাণু সমঝোতায় তার দেশকে ফিরিয়ে আনার প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে তার প্রশাসনের এ প্রস্তুতির কথা জানান।
-
আইএইএতে অভিযোগ ঝুলে থাকা অবস্থায় চুক্তি সম্ভব নয়: রায়িসি
সেপ্টেম্বর ২১, ২০২২ ০২:১৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পশ্চিমা দেশগুলোকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে ইরানের বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি করা সম্ভব নয়।তিনি আরো বলেছেন, ইউরোপীয় দেশগুলোকেও একথা প্রমাণ করতে হবে যে, তারা আমেরিকার প্রভাবমুক্ত হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে।
-
পরমাণু আলোচনা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভরশীল করা হয়েছে: রাশিয়া
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৫:১৪রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আমেরিকা অনেক বেশি মধ্যবর্তী নির্বাচনের ওপরে নির্ভরশীল করে ফেলেছে। আগামী নির্বাচন নভেম্বর মাসে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
-
চুক্তি চাইলে আমেরিকাকে আস্থা অর্জন করতে হবে: প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১১:১৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকাকে ‘আস্থা অর্জনের’ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
-
আইএইএ থেকে বিবৃতি প্রকাশ করে লাভ হবে না: ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০১:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠক থেকে তার দেশের বিরুদ্ধে অগঠনমূলক বিবৃতি প্রকাশ করে কোনো ফল পাওয়া যাবে না। তিনি গতকাল (বুধবার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাঈদির সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ও তেহরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা প্রসঙ্গে কথা বলেন।
-
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘নমনীয়’ হোন: জাতিসংঘ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ০২:২৯ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় সব পক্ষকে ‘নমনীয়তা’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত এই সমঝোতার প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন।
-
ইরানের জবাব চূড়ান্ত চুক্তির পথে অন্তরায় নয়: রাশিয়া
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৩:৩৩পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উত্থাপিত খসড়া চুক্তির যে জবাব ইরান দিয়েছে তা চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পথে ‘গুরুতর অন্তরায়’ নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। ভিয়েনায় পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।