• ভিয়েনায় চুক্তির জন্য আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে: রাশিয়া

    ভিয়েনায় চুক্তির জন্য আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে: রাশিয়া

    ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৬:২২

    ভিয়েনায় চলমান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আলোচনা থেকে একটি চূড়ান্ত চুক্তি বের করে আনতে হলে আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে রাশিয়া। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ইরানি প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরির বক্তব্য সমর্থন করে এ মন্তব্য করেছেন।

  • ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে গণমাধ্যমের খবর নাকচ করল ইরান

    ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে গণমাধ্যমের খবর নাকচ করল ইরান

    ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৩:৫৯

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের সম্ভাব্য চুক্তির খসড়া সংক্রান্ত যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরতে দেয়ার যে চুক্তি হবে তার সঙ্গে গুজবে সমৃদ্ধ ও বিকৃত যে খবর প্রচার করা হয়েছে তার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

  • আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি: আমেরিকা

    আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি: আমেরিকা

    ফেব্রুয়ারি ১৭, ২০২২ ০৪:২২

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত চলমান আলোচনা সম্পর্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক মন্তব্য করার পর আমেরিকার পক্ষ থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি।

  • যেকোনো সময়ের চেয়ে চুক্তির কাছাকাছি রয়েছি: উপ পররাষ্ট্রমন্ত্রী

    যেকোনো সময়ের চেয়ে চুক্তির কাছাকাছি রয়েছি: উপ পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ১৭, ২০২২ ০৪:১৫

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি বলেছেন, কয়েক সপ্তাহের আলোচনা শেষে আমরা এখন যেকোনো সময়ের চেয়ে পাশ্চাত্যের সঙ্গে চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছি।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত ২৭ ডিসেম্বর থেকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা শুরু হয়। আলী বাকেরি এই আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

  • ভিয়েনা সংলাপ অব্যাহত: বোরেল স্বীকার করলেন বল এখন পাশ্চাত্যের কোটে

    ভিয়েনা সংলাপ অব্যাহত: বোরেল স্বীকার করলেন বল এখন পাশ্চাত্যের কোটে

    ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৪:১১

    ভিয়েনা বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে অষ্টম দফা আলোচনা চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপ করেছেন। ভিয়েনায় বৈঠক চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ কূটনৈতিক তৎপরতা থেকে বোঝা যায়, সংলাপকে সফল করার জন্য ইরান দৃঢ় প্রতিজ্ঞ ও আন্তরিক।

  • পশ্চিমা দেশগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    পশ্চিমা দেশগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ১৬, ২০২২ ০৪:৩১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ‘দায়িত্বশীল আচরণের’ ওপর। তিনি গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপের পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

  • ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত বৈঠক চলছে

    ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত বৈঠক চলছে

    ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৫:২৮

    ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনা শুরুর পর কিছু দিন বিরতি নিয়ে ফের আলোচনা চলছে। অব্যাহত আলোচনা থেকে বোঝা যায় সংলাপ গঠনমূলক ও ইতিবাচক গতিতে এগোচ্ছে।

  • পারমাণবিক সক্ষমতা জোরদার করা থেকে বিরত থাকবে না ইরান

    পারমাণবিক সক্ষমতা জোরদার করা থেকে বিরত থাকবে না ইরান

    ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৩:১৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, দেশের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি জোরদার করার কর্মসূচি থেকে কখনোই তেহরান বিরত থাকবে না।

  • সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনীহা দেখালে সংলাপের ইতি ঘটবে: ইরান

    সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনীহা দেখালে সংলাপের ইতি ঘটবে: ইরান

    ফেব্রুয়ারি ১১, ২০২২ ০৮:৩৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনায় পাশ্চাত্য তার দেশের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনীহা দেখালে এই আলোচনার ইতি ঘটবে। তিনি ইরানের ইসলামি বিপ্লবের ৪৩তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • ‘বারবার পরাজিত আমেরিকা আলোচনায় শর্ত আরোপ করতে পারে না’

    ‘বারবার পরাজিত আমেরিকা আলোচনায় শর্ত আরোপ করতে পারে না’

    ফেব্রুয়ারি ১০, ২০২২ ০৭:৫১

    আমেরিকা ইরানকে পরাজিত করার প্রচেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে; কাজেই ইরানের সঙ্গে আলোচনায় পূর্বশর্ত নির্ধারণের অধিকার আমেরিকার নেই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।