-
ইয়েমেন ইস্যুতে সৌদি-মার্কিন ষড়যন্ত্র: টার্গেট ইরানকে দুর্বল করা
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১৫:৪৫সৌদি আরব ও দখলদার ইসরাইল এখনো ইরানকে বিশ্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে গত কয়েক মাস ধরে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রচারণার পাশাপাশি দেশটি ইয়েমেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করেছে।
-
মালয়েশিয়ার কাছে ২০০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রি করতে চায় ব্রিটেন
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১২:৫২মালয়েশিয়ার পুরনো হয়ে যাওয়া যুদ্ধবিমান বহরে নতুন বিমান সরবরাহ করতে চায় ব্রিটেন। এজন্য দেশটির অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বিএই মালয়েশিয়ার কাছে ২০০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রি করার আগ্রহ দেখিয়েছে। অস্ত্র কেনার জন্য কুয়ালালামপুর সরকারকে রাজি করাতে কোম্পানিটি ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছে।
-
রাখাইনের ‘বিভীষিকা’ সম্পর্কে পুরোপুরি জানেন না সুচি: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ০৯:৩৯ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাখাইন রাজ্যে সংঘটিত বিভীষিকাময় ঘটনা সম্পর্কে পুরোপুরি জানেন না মিয়ানামারের কার্যত নেত্রী অং সান সুচি। রাখাইন রাজ্য ও মুসলিম অধ্যুষিত গ্রামগুলো সফর এবং সুচির সঙ্গে বৈঠকের পর বিবিসি’র কাছে জনসন এ মন্তব্য করেন।
-
ব্রিটিশ সংসদে প্রতি পাঁচজনের একজন যৌন হয়রানির শিকার: তদন্ত প্রতিবেদন
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ০৮:২০ব্রিটিশ সংসদের প্রতি পাঁচজনের মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয়েছেন বলে তাদের এক প্রতিবেদনে স্বীকার করা হয়েছে। সংসদের লোকদের নিয়ে গঠিত একটি কমিটিই এ প্রতিবেদন দিয়েছে। এতে বলা হয়েছে, সংসদে কাজ করেন,এমন প্রতি পাঁচজনের মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয়েছেন।
-
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দাবিকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে নাকচ করল রাশিয়া
জানুয়ারি ২৬, ২০১৮ ১৬:১৩ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনের দাবিকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে নাকচ করে দিয়েছে রাশিয়া। সাইবার হামলা চালিয়ে ব্রিটেনের হাজার হাজার মানুষকে রাশিয়া হত্যা করতে পারে বলে গ্যাভিন দাবি করার পরই আজ (শুক্রবার) এ জবাব দিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
-
'সাইবার হামলা চালিয়ে হাজার হাজার ব্রিটিশ নাগরিককে হত্যা করতে পারে রাশিয়া!'
জানুয়ারি ২৬, ২০১৮ ১৪:৩৭ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন দাবি করেছেন, সাইবার হামলা চালিয়ে ব্রিটেনের হাজার হাজার মানুষকে হত্যা করতে পারবে রাশিয়া। রুশ সাইবার হামলায় ব্রিটিশ অবকাঠামো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে গোটা যুক্তরাজ্য জুড়ে মারাত্মক বিশৃঙ্খলা ও আতংক দেখা দেবে বলে জানান তিনি।
-
'ব্রিটিশ পত্রিকার খবরটি ডাহা মিথ্যা'
জানুয়ারি ১৭, ২০১৮ ১৪:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বলে ব্রিটেনের 'ফাইন্যান্সিয়াল টাইমস' পত্রিকা যে দাবি করেছে তা নাকচ করেছে ইরান। ইরান সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন- ওই খবরের কোনো সত্যতা নেই।
-
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ব্রিটেন: রাষ্ট্রদূত
জানুয়ারি ১০, ২০১৮ ১৩:৪৬ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশ ও বিশৃঙ্খলাসহ দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ব্রিটেন সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত নিকোলাস হপ্টন। একইসঙ্গে তেহরানের যেকোনো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে ব্রিটেন ভবিষ্যতে বিরত থাকবে বলেও জানান তিনি।
-
ট্রাম্পের টুইটার বার্তার জবাব দিলেন ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত
জানুয়ারি ০২, ২০১৮ ১৩:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণকে অপমান করে টুইটার বার্তা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের দেশের জনগণের দিকে মনোনিবেশ করুন।
-
রুশ যুদ্ধজাহাজকে বের করে দিল ব্রিটিশ নৌবাহিনী
ডিসেম্বর ২৬, ২০১৭ ০৮:১৮ব্রিটেনের পানিসীমা থেকে রাশিয়ার একটি যুদ্ধজাহাজকে বের করে দেয়া হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ব্রিটেনের নৌবাহিনী রুশ জাহাজটিকে এস্কর্ট দিয়ে নিজস্ব পানিসীমা বাইরে নিয়ে যায়।