-
৩ বছর পর ভেনিজুয়েলা-কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন
আগস্ট ২৯, ২০২২ ১১:৩২ভেনিজুয়েলা এবং কলম্বিয়া তিন বছর পর পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে। ২০১৯ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার পর দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
-
ভেনিজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়ার খবর দিলেন মাদুরো
আগস্ট ১৩, ২০২২ ০৬:৩৯ভেনিজুয়েলায় আজ (শনিবার) থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে দু’সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি শুক্রবার এক বক্তব্যে বলেন, ভেনিজুয়েলার উত্তর-পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে যা হবে ‘আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ’।
-
ইরানের সঙ্গে বিমানের ফ্লাইট চালু করল ভেনিজুয়েলা
আগস্ট ০১, ২০২২ ০৭:৪৭ভেনিজুয়েলার জাতীয় বিমান পরিবহন সংস্থা কনভিয়াসা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করেছে। এর আওতায় প্রতি সপ্তাহে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস থেকে ইরানের রাজধানী তেহরানে বিমানের ফ্লাইট চলাচল করবে।
-
ড্রোন রপ্তানিতে বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে ইরান: নিউ ইয়র্ক টাইমস
জুলাই ২৯, ২০২২ ০৬:৩৩পাইলটবিহীন বিমান বা ড্রোন রপ্তানির দিক দিয়ে ইরান বিশ্ব শক্তিতে পরিণত হয়েছ এবং ইরানের প্রভাব এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
-
তুরস্কে খাদ্যশস্যবাহী জাহাজ আটক নিয়ে যা বললেন ল্যাভরভ
জুলাই ০৬, ২০২২ ০২:০০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তুরস্কে আটক তার দেশের পতাকাবাহী জাহাজটির ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে পুরো বিষয়টি ভালো করে পর্যালোচনা করতে হবে। মস্কো সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রাফায়েল ফারিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে এ আহ্বান জানান ল্যাভরভ।
-
সাম্রাজ্যবাদী শক্তির সামনে প্রতিরোধ গড়ে তুললে বিজয় অবশ্যম্ভাবী
জুলাই ০৬, ২০২২ ০১:৩৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ভেনিজুয়েলার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
-
বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকট: ইরান ও ভেনিজুয়েলাকে ফিরিয়ে আনার আহ্বান ফ্রান্সের
জুন ২৮, ২০২২ ১৪:৩৫ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় এবং বৈশ্বিক জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের তেল বাজারে ইরান ও ভেনিজুয়েলাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
-
ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে বিস্মিত হয়েছি: প্রেসিডেন্ট মাদুরো
জুন ২১, ২০২২ ০২:৫৮ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরান সফর শেষে দেশে ফিরে বলেছেন, তিনি ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি দেখে বিস্মিত হয়েছেন।সোমবার কারাকাসে আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, বিগত কয়েক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইরান যে অভূতপূর্ব উন্নতি অর্জন করেছে তা দেখে বিস্মিত হয়েছি।
-
বিমান আটকের সঙ্গে আইআরজিসি'র সম্পর্ক নেই: আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জুন ১৯, ২০২২ ১৩:৩১আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ভেনিজুয়েলার বিমান আটকের সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কোনো সম্পর্ক নেই। তিনি দেশটির রেডিও-টেন এর সঙ্গে এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন।
-
মার্কিন নিষেধাজ্ঞা জাতিগুলোর কাছ থেকে চাঁদাবাজি করার নামান্তর
জুন ১৯, ২০২২ ০৬:১০ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বলেছেন, আমেরিকা তার দেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে চাঁদাবাজি বললেও অতুক্তি করা হবে না। তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করে তার দেশের প্রাকৃতিক সম্পদের ওপর আমেরিকা ‘কৃত্রিম দখলদারিত্ব’ কায়েম করেছে।