-
এনআরসি করার দরকার নেই, বিজেপিকে তাড়ালে সব মানুষ থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ১৪, ২০২১ ১২:৩৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, এনআরসি করার দরকার নেই, এনআরসি করে মানুষ তাড়ানোর দরকার নেই। আগে বিজেপিকে এনআরসি-এনপিআর করুন, ওদের আগে তাড়ান, তাহলে সব মানুষ থাকবে।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) জলপাইগুড়িতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভারতে মাত্র এক সপ্তাহতেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে
এপ্রিল ১৩, ২০২১ ১৫:১১ভারতে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের ৫ এপ্রিল প্রথম এক লাখের বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছিল যা বিগতদিনের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছিল। কিন্তু গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল সাত দিনেই আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩ হাজার ৩১৪ জনে পৌঁছেছে। যা এ পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে সংক্রমণের ঘটনা।
-
তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র: অভিষেক
এপ্রিল ১৩, ২০২১ ১৩:৫৬সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আড়াইশো আসন নিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ায় কেবল সময়ের অপেক্ষা মাত্র।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) পূর্ব বর্ধমান জেলার রায়নায় দলীয় সমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
অমিত শাহ সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন: তৃণমূল এমপি সুখেন্দুশেখর
এপ্রিল ১২, ২০২১ ০৭:৫১ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহের সমালোচনা করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এমপি বলেছেন, ‘অমিত শাহ জেনে বুঝে মিথ্যাচার করছেন এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন।’
-
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত
এপ্রিল ১২, ২০২১ ০৭:৩৭ভারতে একদিনে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৮ হাজার ৯১২ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৯০৪ জনের মৃত্যু হয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছেছে ভারত। তবে, এ রোগে মৃত্যুর তালিকায় এখনো এগিয়ে আছে ব্রাজিল।
-
বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ১১, ২০২১ ১৪:১৪সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে। কিন্তু দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ বেঁচে থাকবে না।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (রোববার) উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁয় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
কেন্দ্রীয় বাহিনী ত্রাস সৃষ্টি করায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটাররা আতঙ্কিত: কামরুজ্জামান
এপ্রিল ১১, ২০২১ ০৬:০০ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, ‘রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ‘সংখ্যালঘু এলাকাগুলোতে’ ত্রাস সৃষ্টি করছে তাতে সংখ্যালঘু ভোটাররা অত্যন্ত আতঙ্কিত!’ তিনি শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ; অভিযোগ করল ভারত
এপ্রিল ১০, ২০২১ ১৮:১২মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ অন্যায়ভাবে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঢুকে পড়ায় এর প্রতিবাদ জানিয়েছে দিল্লি। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই নৌরুটে মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ প্রবেশের বিষয়টি নিয়ে আমেরিকার কাছে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।
-
পশ্চিমবঙ্গে রক্তাক্ত নির্বাচন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত ৪, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি মমতার
এপ্রিল ১০, ২০২১ ১৩:১৯ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে খবর।
-
ভারতে মাত্র ১১ দিনেই ১০ লাখ করোনা সংক্রমণ, অক্টোবরের পরেই সবচেয়ে বেশি মৃত্যু
এপ্রিল ০৯, ২০২১ ১৩:৪৮ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তীব্রতায় মাত্র ১১ দিনেই আক্রান্ত হয়েছেন ১০ লাখ মানুষ। উদ্বেগের বিষয় হল আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। দেশে গতবছর অক্টোবরের পরে এবার সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে।