• শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে : পার্থ চট্টোপাধ্যায়

    শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে : পার্থ চট্টোপাধ্যায়

    মার্চ ১২, ২০২১ ১৫:১৮

    ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে বলে মন্তব্য করেছেন।

  • জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে 'বন্দুকযুদ্ধে' ২ গেরিলা নিহত

    জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে 'বন্দুকযুদ্ধে' ২ গেরিলা নিহত

    মার্চ ১১, ২০২১ ১৬:৩৫

    ভারতের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে 'বন্দুকযুদ্ধে' দুই গেরিলা নিহত হয়েছে। গতকাল (বুধবার) রাতে নিরাপত্তা বাহিনীর সাথে গেরিলাদের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে নিহতরা জৈশ-ই-মুহাম্মদ গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে।

  • মমতার ওপর হামলার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ, সড়ক অবরোধ, বিক্ষোভ

    মমতার ওপর হামলার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ, সড়ক অবরোধ, বিক্ষোভ

    মার্চ ১১, ২০২১ ১৪:২৬

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপি’র পক্ষ থেকে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) উভয়পক্ষ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।

  • নন্দীগ্রামে মমতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, মিশ্র প্রতিক্রিয়া

    নন্দীগ্রামে মমতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, মিশ্র প্রতিক্রিয়া

    মার্চ ১০, ২০২১ ২০:২৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ (বুধবার) রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রামের রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়ে তাঁকে ৪/৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতা নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহত অবস্থায় তাঁকে কোলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • অসমে ফের ধাক্কা বিজেপি’র, টিকিট না পেয়ে ইস্তফা দিলেন ২ বিধায়ক

    অসমে ফের ধাক্কা বিজেপি’র, টিকিট না পেয়ে ইস্তফা দিলেন ২ বিধায়ক

    মার্চ ১০, ২০২১ ১৯:৩০

    ভারতের বিজেপিশাসিত অসমে বিজেপি’র দুই বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল এবং বিধায়ক শিলাদিত্য দেব। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আজ (বুধবার) দুই বিধায়কের পদত্যাগ এবং সম্প্রতি এক মন্ত্রীর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা বিজেপি’র জন্য ‘বড় ধাক্কা’ বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • ‘নিজের নাম ভুললেও নন্দীগ্রামকে ভুলব না’ মনোনয়নপত্র জমা দিয়ে বললেন মমতা

    ‘নিজের নাম ভুললেও নন্দীগ্রামকে ভুলব না’ মনোনয়নপত্র জমা দিয়ে বললেন মমতা

    মার্চ ১০, ২০২১ ১৬:১০

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন পেশ করেছেন। আজ (বুধবার) হলদিয়ায় মহকুমা প্রশাসকের দফতরে তিনি মনোনয়নপত্র জমা দেন।

  • অশুভ উদ্দেশ্যে নয়াদিল্লির বিস্ফোরণে ইরানকে জড়ানো হচ্ছে: দূতাবাস

    অশুভ উদ্দেশ্যে নয়াদিল্লির বিস্ফোরণে ইরানকে জড়ানো হচ্ছে: দূতাবাস

    মার্চ ১০, ২০২১ ০৩:১৩

    নয়াদিল্লির ইসরাইলি দূতাবাসের সামনে একটি ছোটখাট বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে যে খবর বেরিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। নয়াদিল্লিস্থ ইরান দূতাবাস মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অশুভ উদ্দেশ্যে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

  • মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই প্রার্থী হবেন, সেখানেই পরাজিত হবেন: বিজেপি

    মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই প্রার্থী হবেন, সেখানেই পরাজিত হবেন: বিজেপি

    মার্চ ০৯, ২০২১ ১৫:৫৮

    ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই প্রার্থী হবেন, সেখানেই পরাজিত হবেন বলে বিজেপি নেতারা মন্তব্য করেছেন। আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। একইসঙ্গে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত বলেও তারা মন্তব্য করেছেন।

  • আমার সাথে হিন্দু কার্ড খেলতে আসবেন না : মমতা বন্দ্যোপাধ্যায়

    আমার সাথে হিন্দু কার্ড খেলতে আসবেন না : মমতা বন্দ্যোপাধ্যায়

    মার্চ ০৯, ২০২১ ১৫:৪২

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘যারা হিন্দু-মুসলিম বিভাজন করছেন, তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কি না?’ তিনি আজ (মঙ্গলবার) নন্দীগ্রামে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর উদ্বোধন

    ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর উদ্বোধন

    মার্চ ০৯, ২০২১ ১৪:৩১

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু আজ মঙ্গলবার (৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।