-
জম্মু-কাশ্মির: মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, মানবিক দৃষ্টিতে দেখার আহ্বান ফারুক আবদুল্লাহর
মার্চ ০৮, ২০২১ ১৮:৩৭জম্মু-কাশ্মীরে পুলিশ অবৈধভাবে বাসরত বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে। ওই ইস্যুতে বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ইস্যুতে সংসদে সোচ্চার বিরোধীরা, অধিবেশন মুলতুবি
মার্চ ০৮, ২০২১ ১৫:৩৯ভারতে রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধীদলীয় সদস্যরা তীব্রভাবে সোচ্চার হয়েছেন। আজ (সোমবার) সভার শুরুতে কংগ্রেসের এমপিরা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার দাবিতে স্লোগান দিতে থাকেন।
-
মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ০৮, ২০২১ ১৫:২৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেছেন, মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারত, ফেরত পাঠানোর আশঙ্কা
মার্চ ০৮, ২০২১ ০৫:৩৪মিয়ানমারের সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেয়া অন্তত ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারতীয় পুলিশ। এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে।
-
গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে কেন প্রধানমন্ত্রী জবাব দিন : মমতা
মার্চ ০৭, ২০২১ ১৫:২৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন, ‘আপনি বাংলায় আজকে নির্বাচনী প্রচার করতে এসেছেন, প্রচার করার আগে জবাব দিন কেন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকার মতো হয়েছে? এই জবাব আপনাকে দিতে হবে।’ তিনি আজ (রোববার) শিলিগুড়িতে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষ এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বাংলায় এবার আসল পরিবর্তন হবে: নরেন্দ্র মোদি
মার্চ ০৭, ২০২১ ১৫:০৫ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে তিনি আজ (রোববার) কোলকাতার ব্রিগেড ময়দানে দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে
মার্চ ০৬, ২০২১ ১৬:০৮ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলের মধ্যে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে। কেউ কেউ দল ছেড়েছেন, কেউ বা ক্ষোভ প্রকাশ করতে বিভিন্ন পথ অবলম্বন করছেন। গতকাল (শুক্রবার) বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
-
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাবেক এমপি দীনেশ, ‘দলকে ছুরি মারছেন’ বললেন কুণাল
মার্চ ০৬, ২০২১ ১৫:১৪ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাবেক এমপি দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দিয়েছেন। আজ (শনিবার) দিল্লিতে বিজেপির সদর দফতরে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানান।
-
নেপালি পুলিশের গুলিতে ১ ভারতীয় যুবক নিহত, নিখোঁজ ১
মার্চ ০৫, ২০২১ ১৭:০৫ভারতের উত্তর প্রদেশের পিলভিট সীমান্তে নেপালি পুলিশের গুলিতে গোবিন্দা সিং (২৬) নামে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ওই ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের ওই ঘটনায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।
-
বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা, মুসলিম প্রার্থী ৪২
মার্চ ০৫, ২০২১ ১৬:১০ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শুক্রবার) কোলকাতায় দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজ্যে মোট ২৯৪ আসনের মধ্যে আজ ২৯১ আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে ৪২ জন মুসলিমকে প্রার্থী করা হয়েছে।