• মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আগ্রহ নিয়ে যা বলল ইরান

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আগ্রহ নিয়ে যা বলল ইরান

    জুলাই ৩০, ২০১৯ ০৪:৫৮

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরান সফরের আগ্রহ প্রকাশ করে যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পম্পেও’র এ বক্তব্যে সদিচ্ছার প্রতিফলন ঘটেনি বরং তেহরান-বিরোধী মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে তিনি এ দাবি করেছেন।

  • বিদেশি তেল ট্যাংকার নিখোঁজ হয়নি; ইরান উদ্ধার করেছে: মুসাভি

    বিদেশি তেল ট্যাংকার নিখোঁজ হয়নি; ইরান উদ্ধার করেছে: মুসাভি

    জুলাই ১৭, ২০১৯ ০১:৪৬

    পারস্য উপসাগরে যান্ত্রিক ত্রুটিতে পড়া একটি বিদেশি তেল ট্যাংকারের সাহায্যে ইরানের এগিয়ে যাওয়ার খবর দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ‘নিখোঁজ হয়েছে’ বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব অসংলগ্ন খবর প্রচারিত হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ খবর দেন মুসাভি।

  • চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ; আমেরিকাকে সতর্ক করল ইরান

    চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ; আমেরিকাকে সতর্ক করল ইরান

    জুলাই ১৩, ২০১৯ ০২:৩০

    চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটন ও লন্ডনকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শুক্রবার তেহরানে ওই হুঁশিয়ারি উচ্চারণ করার পাশাপাশি বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন ঘোষণা করেন।

  • অবিলম্বে ইরানের তেল ট্যাংকার ছেড়ে দিতে হবে: ব্রিটেনের উদ্দেশে মুসাভি

    অবিলম্বে ইরানের তেল ট্যাংকার ছেড়ে দিতে হবে: ব্রিটেনের উদ্দেশে মুসাভি

    জুলাই ১২, ২০১৯ ১১:৩০

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন,জিব্রাল্টার প্রণালিতে ইরানের তেল-ট্যাংকার আটকের পক্ষে ব্রিটেনের দাবির আইনগত কোনো ভিত্তি নেই। অবিলম্বে ইরানের তেল ট্যাংকার মুক্ত করতে হবে বলে তিনি জোর দাবি জানান।

  • ‘ইরান আর একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে না’

    ‘ইরান আর একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে না’

    জুলাই ০৪, ২০১৯ ০১:১৭

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার ফরাসি সমকক্ষের এক বক্তব্যের জবাবে বলেছেন, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করে তার ওপর ভিত্তি করে ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি প্যারিসকে উদ্দেশ করে বলেন, “আপনারা যতক্ষণ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন আমরাও ততক্ষণ এতে টিকে থাকব এবং আপনাদের দেখাদেখি আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করব।”

  • ‘মার্কিন কূটনীতির অর্থ বেআইনি নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ’

    ‘মার্কিন কূটনীতির অর্থ বেআইনি নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ’

    জুন ৩০, ২০১৯ ০১:৪১

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, তার দেশ কূটনীতির জবাব কূটনীতি দিয়ে এবং চাপের জবাব প্রতিরোধের মাধ্যমে দেবে। ইরানকে কূটনীতির জবাব কূটনীতির মাধ্যমে দিতে হবে বলে সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র যে মন্তব্য করেন তার জবাব দিতে গিয়ে শনিবার রাতে একথা বলেন মুসাভি।

  • আমরা ইউরোপের জন্য বসে নেই: ইরান

    আমরা ইউরোপের জন্য বসে নেই: ইরান

    জুন ২৪, ২০১৯ ১৩:২০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি  বলেছেন, মার্কিন-ইসরাইলি পরিকল্পনা 'ডিল অব দ্য সেঞ্চুরি' ইস্যুতে বাহরাইনের মানামায় যে সম্মেলন হতে যাচ্ছে তা লজ্জাজনক। মুসলিম দেশ বাহরাইনে আগামী ২৫ ও ২৬ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

  • ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার দাবি এক ধরণের প্রচারণা: ইরান

    ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার দাবি এক ধরণের প্রচারণা: ইরান

    জুন ২৩, ২০১৯ ১৬:৪৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন দাবি প্রচারণামূলক। কারণ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আর কোনো ক্ষেত্র নেই। এরইমধ্যে আমেরিকা ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে।

  • ‘কূটনীতির জবাব কূটনীতি এবং যুদ্ধের জবাব যুদ্ধের মাধ্যমে দেবে ইরান’

    ‘কূটনীতির জবাব কূটনীতি এবং যুদ্ধের জবাব যুদ্ধের মাধ্যমে দেবে ইরান’

    জুন ২২, ২০১৯ ০১:৪৫

    মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, কূটনীতির জবাব কূটনীতি দিয়ে এবং যুদ্ধের জবাব কঠোর প্রতিরক্ষার মাধ্যমে দেবে তার দেশ।

  • রিয়াদকে ‘অশিষ্ট’ আচরণ পরিহার করার আহ্বান জানাল তেহরান

    রিয়াদকে ‘অশিষ্ট’ আচরণ পরিহার করার আহ্বান জানাল তেহরান

    জুন ১৮, ২০১৯ ০২:১২

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার দেশের বিরুদ্ধে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সর্বশেষ অভিযোগকে রিয়াদের অতীতের অশিষ্ট আচরণের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছেন।