-
সংযুক্ত আরব আমিরাতকে ‘চুপ’ থাকতে বলল ইরান
জুন ১৫, ২০১৯ ০২:০৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেসব দেশ স্বাধীনতা, গ্রহণযোগ্যতা ও শক্তিমত্তার অধিকারী নয় সেব দেশ যেন ইরানের শক্তিমান কর্মকর্তাদের ব্যাপারে কথা না বলে নীরব থাকে। সংযুক্ত আরব আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার জবাবে এ প্রতিক্রিয়া জানাল তেহরান।
-
পারস্য উপসাগরীয় প্রত্যেক দেশের সঙ্গে আালোচনা চাই: ইরান
জুন ১০, ২০১৯ ১১:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পারস্য উপসাগরীয় প্রত্যেকটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন।
-
নয়া নিষেধাজ্ঞা ট্রাম্পের আলোচনার প্রস্তাবের অসারতা প্রমাণ করেছে: ইরান
জুন ০৮, ২০১৯ ১০:২৯ইরান বলেছে, দেশটির পেট্রোকেমিক্যাল শিল্পের ওপর আমেরিকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘটনা তেহরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় বসার প্রস্তাবের অসারতা প্রমাণ করেছে।
-
ট্রাম্পের সুরে ম্যাকরন যা বলছেন তাতে সংকট গভীর হবে: ইরান
জুন ০৮, ২০১৯ ০৬:৩৪ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে বক্তব্য দিয়েছেন তা পরমাণু সমঝোতা রক্ষায় সাহায্য করবে না বরং এর ফলে এতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে আস্থাহীনতা আরো গভীর হবে। ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে ম্যাকরন পরমাণু সমঝোতার শর্ত বাড়ানোর লক্ষ্যে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছেন।
-
বিশ্বের ওপর চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের ক্ষতিকর প্রভাব পড়তে পারে: ইরান
জুন ০৪, ২০১৯ ১৩:৪৬চীনের বিরুদ্ধে আমেরিকার বাণিজ্য যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বিগত মাসগুলোতে চীন ও আমেরিকার মধ্যকার বাণিজ্য যুদ্ধ ছিল আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ যুদ্ধের প্রভাব ওই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে গিয়ে বিশ্ব অঙ্গনে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
-
পম্পেও’র নিঃশর্ত আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় যা বলল ইরান
জুন ০৩, ২০১৯ ০০:৪৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ভাষা ও শব্দের খেলা এবং নয়া পরিভাষার আড়ালে লক্ষ্য গোপন করা তেহরানের পছন্দ নয়। ইরান তার ব্যাপারে আমেরিকার বিদ্বেষী নীতি ও আচরণে আমূল পরিবর্তন চায়।
-
ইরান-বিদ্বেষ ছড়ানোয় সৌদি আরবের তীব্র নিন্দা জানাল তেহরান
মে ৩১, ২০১৯ ১২:২৪আরব লীগের জরুরি বৈঠক ডেকে সেখানে ইরান-বিদ্বেষী ইস্যু উত্থাপন করায় সৌদি আরবের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, মুসলিম বিশ্বে সৌদি আরবের এ ধরনের বিভাজনের নীতি কেবলমাত্র ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।
-
স্বর নিচু করলে চলবে না, আমেরিকাকে আচরণ বদলাতে হবে: ইরান
মে ২৮, ২০১৯ ১৫:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সম্পর্কিত বাগাড়ম্বরে পরিবর্তনের বিষয়ে তেহরান সামান্য মনযোগ দিয়েছে এবং আমেরিকা যতক্ষণ তার আচরণ পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলাচনা হবে না।
-
ইরানের সঙ্গে আলোচনা চাইলে ট্রাম্পকে কী করতে হবে?
মে ২৮, ২০১৯ ১২:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন নেতাদের বাগাড়ম্বরকে ইরানিরা খুব একটা গুরুত্ব দেয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তিনি আজ (সোমবার) এসব কথা বলেন।
-
'যুদ্ধ নাকি আলোচনা'- এ ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগে না ইরান: মুখপাত্র
মে ২৪, ২০১৯ ০৫:০৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের মনস্তাত্ত্বিক ও প্রচারণা যুদ্ধ ব্যর্থ হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সঙ্গে যখন ইরানের উত্তেজনা তুঙ্গে তখন সাইয়্যেদ আব্বাস মুসাভি বৃহস্পতিবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেন।