পারস্য উপসাগরীয় প্রত্যেক দেশের সঙ্গে আালোচনা চাই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71094-পারস্য_উপসাগরীয়_প্রত্যেক_দেশের_সঙ্গে_আালোচনা_চাই_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পারস্য উপসাগরীয় প্রত্যেকটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে তেহরান প্রস্তুত রয়েছে।  তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৯ ১১:৫২ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পারস্য উপসাগরীয় প্রত্যেকটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে তেহরান প্রস্তুত রয়েছে।  তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন।

মুসাভি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ অনাক্রমণ চুক্তি সইয়ের যে প্রস্তাব দিয়েছেন তা আলোচনার সূচনা-বিন্দু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক ইরানবিরোধী বক্তব্যের বিষয়ে তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে বেরিয়ে যাওয়ার পর ট্রাম্পের ইরান সম্পর্কে কোনো কথা বলার অধিকার নেই।

তিনি বলেন, অন্য কেউ ইরানের নীতি এবং করণীয় নির্ধারণ করতে পারে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা একদিকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে ও কঠিন অবরোধ আরোপ করছে আবার অন্যদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে।

পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার মাধ্যমে ইরান পাশ্চাত্যের মনস্তাত্ত্বিক চাপ নিরসন করেছে বলে তিনি জানান। মুসাভি বলেন, ইরান পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা করবে না। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।