পম্পেও’র নিঃশর্ত আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় যা বলল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i70910-পম্পেও’র_নিঃশর্ত_আলোচনার_প্রস্তাবের_প্রতিক্রিয়ায়_যা_বলল_ইরান
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ভাষা ও শব্দের খেলা এবং নয়া পরিভাষার আড়ালে লক্ষ্য গোপন করা তেহরানের পছন্দ নয়। ইরান তার ব্যাপারে আমেরিকার বিদ্বেষী নীতি ও আচরণে আমূল পরিবর্তন চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৯ ০০:৪৬ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ভাষা ও শব্দের খেলা এবং নয়া পরিভাষার আড়ালে লক্ষ্য গোপন করা তেহরানের পছন্দ নয়। ইরান তার ব্যাপারে আমেরিকার বিদ্বেষী নীতি ও আচরণে আমূল পরিবর্তন চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর আগে ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য তেহরানকে ১২টি শর্ত দিয়েছিলেন ।কিন্তু গতকাল (রোববার) তিনি সুইজারল্যান্ড সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদ সম্মেলনে বলেন, “আমরা ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে রাজি আছি। আমরা শুধু আলোচনা চাই।”

পম্পেও’র এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি আরো বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের একই সময়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করে রেখেছে ওয়াশিংটন। কাজেই বোঝা যায়, পম্পেও মুখে যা-ই বলুন, ইরানের ব্যাপারে আমেরিকার নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আর মার্কিন নীতিতে পরিবর্তন না আসা পর্যন্ত তার সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩