হঠাৎ হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, ছেড়ে দিলেন সাপ্তাহিক ছুটি
https://parstoday.ir/bn/news/world-i163246-হঠাৎ_হোয়াইট_হাউসে_ফিরলেন_ট্রাম্প_ছেড়ে_দিলেন_সাপ্তাহিক_ছুটি
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তের ছুটি সংক্ষিপ্ত করে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এসেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
(last modified 2026-09-20T13:44:56+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১৭:০০ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তের ছুটি সংক্ষিপ্ত করে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এসেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

মেহের সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সন্ধ্যায় ক্যাম্প ডেভিড অবকাশকেন্দ্র থেকে তার ছুটি অসম্পন্ন রেখেই হোয়াইট হাউসে ফিরে ‌আসেন।

হোয়াইট হাউস ট্রাম্পের আকস্মিক ফিরে আসার কারণ জানায়নি। কারণ তার আজ (রোববার) পর্যন্ত ক্যাম্প ডেভিডে থাকার কথা ছিল।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিরাপত্তা সতর্কতা জারি করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়। এর পরপরই ট্রাম্পের ছুটি সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফেরার ঘটনা ঘটে।

এদিকে, একই সময়ে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবের রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এবং ইয়ানবুতে সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ