হরমুজে তেলবাহী জাহাজের এসকর্ট নিয়ে মার্কিন দাবি ‘মিথ্যা’: জেনারেল শেকারচি
https://parstoday.ir/bn/news/iran-i163234-হরমুজে_তেলবাহী_জাহাজের_এসকর্ট_নিয়ে_মার্কিন_দাবি_মিথ্যা’_জেনারেল_শেকারচি
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডারের সাম্প্রতিক দাবিকে তিনি 'মিথ্যা ও মনস্তাত্ত্বিক অভিযান' হিসেবে অভিহিত করেছেন।
(last modified 2026-09-20T14:01:28+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:৩২ Asia/Dhaka
  • জেনারেল আবুল ফজল শেকারচি
    জেনারেল আবুল ফজল শেকারচি

ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডারের সাম্প্রতিক দাবিকে তিনি 'মিথ্যা ও মনস্তাত্ত্বিক অভিযান' হিসেবে অভিহিত করেছেন।

মেহের নিউজের বরাতে পার্সটুডে জানিয়েছে, জেনারেল শেকারচি এক বার্তায় তেলবাহী ট্যাংকারের এসকর্ট এবং গত দুই মাসে এক বিলিয়ন ব্যারেল তেল প্রণালি পার করার বিষয়ে সেন্টকম কমান্ডারের বক্তব্যের জবাব দেন।

তিনি লেখেন, "সেন্টকম কমান্ডারের এই মিথ্যা ও হাস্যকর দাবি বাস্তবতার চেয়ে বরং একটি ব্যর্থ মনস্তাত্ত্বিক অভিযান। এর উদ্দেশ্য অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর ক্লান্ত ও অবসন্ন সেনাদের মনোবল চাঙ্গা করার একটি ব্যর্থ মনস্তাত্ত্বিক অভিযান। একই সঙ্গে এসব বক্তব্যকে অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিপুল আর্থিক ও প্রাণহানিজনিত ক্ষতিকে যৌক্তিক প্রমাণের চেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।

শেকারচি আরও বলেন, এ ধরনের প্রচারণা ও মিথ্যা দাবি ওই অঞ্চল থেকে মার্কিন আগ্রাসী বাহিনীর সরে যাওয়ার বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।

তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে।#

পার্সটুডে/এমএএআর/২০