শত্রুর প্রতি অন্ধ আস্থা নেই, তবে আমরা চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, “শত্রুর প্রতি আমাদের কোনোভাবেই সুদৃষ্টি বা অন্ধ আস্থা নেই।
তবে আমরা কোনো চুক্তি করলে দৃঢ়ভাবে সেই চুক্তির প্রতি অটল থাকব।”
পার্সটুডের প্রতিবেদনে মেহর নিউজ এজেন্সির বরাতে বলা হয়, ইরানের ওপর চাপ বাড়িয়ে দেশটির সরকার ও জনগণকে ক্ষতিগ্রস্ত করার শত্রুদের প্রচেষ্টার কারণে সৃষ্ট সংবেদনশীল ও সংকটপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে পেজেশকিয়ান রোববার বলেন:
“আমরা যুদ্ধ ও সংঘাত চাই না। আমরা মনে করি, যুদ্ধ শুধু আমাদের জনগণের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই ক্ষতিকর। তবে একইসঙ্গে শক্তি প্রদর্শন ও দাদাগিরির কাছে আমরা কোনোভাবেই মাথা নত করব না।”
পেজেশকিয়ান আরও বলেন, ধর্মীয় শিক্ষার ভিত্তিতে শত্রু যদি শান্তির আহ্বান জানায়, তাহলে সেই শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত নয়, কারণ এর মধ্যে নিরাপত্তা ও শান্তির সুযোগ থাকতে পারে।
তবে তিনি সতর্ক করে বলেন, শত্রুর ষড়যন্ত্র ও কৌশল থেকেও অসতর্ক থাকা যাবে না, কারণ শান্তির প্রস্তাব কখনো কখনো আঘাত হানার হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হতে পারে।#
পার্সটুডে/এনএম /২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।