যুক্তরাষ্ট্র আবারও ভুল করলে বেদনাদায়ক শাস্তির সম্মুখীন হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i163254-যুক্তরাষ্ট্র_আবারও_ভুল_করলে_বেদনাদায়ক_শাস্তির_সম্মুখীন_হবে_ইরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর আমেরিকা ও আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেছে, তারা কোনো ভুল করলে বেদনাদায়ক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
(last modified 2026-09-20T14:29:26+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৬ ২০:২৮ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্র আবারও ভুল করলে বেদনাদায়ক শাস্তির সম্মুখীন হবে: ইরান

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর আমেরিকা ও আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেছে, তারা কোনো ভুল করলে বেদনাদায়ক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর রোববার আমেরিকা ও আঞ্চলিক দেশগুলোর উদ্দেশে এক বিবৃতিতে বলেছে- প্রাপ্ত তথ্য অনুযায়ী অপরাধী যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ব্যর্থতা আড়াল এবং কৃত্রিম সাফল্য অর্জনের চেষ্টা করছে। এই যুদ্ধ ইসরায়েলি পক্ষের মিথ্যা ও সাজানো ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে শুরু হয়েছিল এবং প্রতারণা ও কৌশলের মাধ্যমে তা অব্যাহত রাখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমেরিকা আবারও কয়েকটি আঞ্চলিক দেশের সবুজ সংকেত নিয়ে ইউরোপের একটি দেশে যৌথ বৈঠকের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কর্মকাণ্ড পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর সতর্ক করে বলেছে, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে অঞ্চলজুড়ে দেশটির সব সামরিক অবস্থান ও স্বার্থ কোনো ধরনের সীমাবদ্ধতা বা বিবেচনা ছাড়াই ধারাবাহিক, কার্যকর ও বেদনাদায়ক হামলার লক্ষ্যবস্তু হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক দেশগুলো যদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে দ্বৈত নীতি অব্যাহত রেখে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সঙ্গে নিজেদের যুক্ত করে, তাহলে তাদের সবাইকে এই কর্মকাণ্ডের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে তারা আর ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কাছ থেকে সংযম বা সৌজন্য আশা করতে পারবে না।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।