বিশ্লেষণ। বাইরে থেকে শক্তিশালী, ভেতরে ভঙ্গুর আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i163276-বিশ্লেষণ_বাইরে_থেকে_শক্তিশালী_ভেতরে_ভঙ্গুর_আমেরিকা
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, আমেরিকা বাইরে থেকে শক্তিশালী মনে হলেও বাস্তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
(last modified 2026-09-22T08:37:58+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১৯:৪৬ Asia/Dhaka
  • জেপি মরগান ব্যাংকিং গ্রুপ
    জেপি মরগান ব্যাংকিং গ্রুপ

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, আমেরিকা বাইরে থেকে শক্তিশালী মনে হলেও বাস্তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগান তাদের সাপ্তাহিক তেলবাজার পূর্বাভাস শুরু করেছে একটি নজিরবিহীন বক্তব্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো তাদের হাতে তেলবাজারের কোনো ‘বেসলাইন সিনারিও’ বা মূল পূর্বাভাস নেই। অর্থাৎ, পরিস্থিতির শেষ পরিণতি কী হতে পারে, তা কীভাবে পূর্বাভাস করা হবে—তারা সত্যিই জানে না। এ সংক্রান্ত কোনো মডেল তারা তৈরি করতে পারছেন না।

কলিবফ এই পরিস্থিতিকে ‘শ্রোডিঙ্গারের প্যারাডক্সের’ সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, আমেরিকা বাইরে থেকে আধিপত্য ও শক্তির প্রদর্শন করলেও ভেতরে রয়েছে বড় ধরনের দুর্বলতা ও ঝুঁকি। তিনি দাবি করেন, ইরানকে কোনো মূল্য না দিয়ে চাপে রাখার চেষ্টা বাস্তবে সম্ভব নয়।

তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দুর্বলতার উদাহরণ হিসেবে বিশাল সরকারি ঋণ, ক্রমবর্ধমান সুদের ব্যয় এবং ধনী-দরিদ্রের বাড়তে থাকা বৈষম্যের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে দুর্বল অবকাঠামো, রাজনৈতিক মেরুকরণ ও জনগণের আস্থার সংকটও দেশটির অভ্যন্তরীণ চাপ বাড়াচ্ছে বলে দাবি করেছেন।

সামরিক ক্ষেত্রেও আফগানিস্তানের ২০ বছরের যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। বিপুল অর্থ ব্যয় ও দীর্ঘ সামরিক উপস্থিতির পরও শেষ পর্যন্ত তালেবান ক্ষমতায় ফিরে আসে।

ইরানের সঙ্গে বর্তমান সংঘাত প্রসঙ্গে কলিবফের দাবি- ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার সক্ষমতার মতো সক্ষমতা এবং হরমুজ প্রণালীকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

কলিবফের বক্তব্যের মূল কথা হলো- আমেরিকাকে বাইরে থেকে যতটা শক্তিশালী ও অপ্রতিরোধ্য মনে হয়, ভেতরে ততটাই চাপে রয়েছে।

কলিবফের ব্যবহৃত ‘শ্রোডিঙ্গারের প্লেট’ উপমাকে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির রূপক হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ, বাইরে থেকে শক্তিশালী ও আধিপত্যশীল মনে হলেও ঋণ, বৈষম্য, অবকাঠামোগত সমস্যা, রাজনৈতিক মেরুকরণ এবং আঞ্চলিক কৌশলগত চ্যালেঞ্জ—এসব কারণে যুক্তরাষ্ট্র ভেতর থেকে চাপের মুখে রয়েছে—এমনটাই এই বক্তব্যের মূল দাবি।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।