-
নিউইয়র্কে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১৪:২০নিউইয়র্কে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
-
তেহরান-বেইজিং-মস্কো সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে: রায়িসি
সেপ্টেম্বর ২৫, ২০২২ ০৬:০৮ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বেইজিং ও মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত প্রেসিডেন্ট রায়িসি শনিবার চীনা নিউজ চ্যানেল সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
জনতার এই বিক্ষোভ ইসলামি ইরানের শক্তি: প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ২৪, ২০২২ ০৫:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি বলেছেন, গতকাল শুক্রবার দেশে ইসলামি শাসনব্যবস্থা প্রতি সমর্থন জানিয়ে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে সেটিই হচ্ছে ইসলামি রাষ্ট্রের শক্তি।
-
কোনো শক্তির নয় বরং জাতিগুলোর হয়ে জাতিসংঘের কাজ করা উচিত: রায়িসি
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১৫:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জাতিসংঘের উচিত কোন শক্তির প্রতিনিধি না হয়ে বরং জাতিগুলোর প্রতিনিধি হওয়া। একই সঙ্গে তিনি বিভিন্ন আঞ্চলিক সংকট সংলাপের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।
-
আইএইএ'র সমস্ত পরিদর্শন বন্ধের আহ্বান জানালেন প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ২৩, ২০২২ ০৬:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি টেকসই পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য তার দেশের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সমস্ত পরিদর্শন কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথে পরিচালিত হচ্ছে।
-
পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী হিসেবে আমেরিকাকেই এখন তা পুনর্বহাল করতে হবে
সেপ্টেম্বর ২২, ২০২২ ১৫:১৬ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ২০১৫ সালে সই হওয়ার পর ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে আমেরিকা, ইরান নয়। সেজন্য পরমাণু সমঝোতা পুনর্বহালের উদ্যোগ আমেরিকাকে নিতে হবে এবং এক্ষেত্রে যে সমস্ত বাধা আছে সেগুলোকে দূর করার উপায় তাদেরকেই বের করতে হবে।
-
জেনারেল সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পের বিচার চাইলেন রায়িসি
সেপ্টেম্বর ২২, ২০২২ ০৩:১০ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার ও সন্ত্রাস-বিরোধী যুদ্ধের অগ্রপথিক জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার অপরাধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কোনো ছাড় দেবে না ইরান।
-
গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা চায় ইরান: প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ২১, ২০২২ ১৫:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরান চায় গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাক। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
সুবিধাবাদী বক্তব্য দেয়া থেকে ইউরোপকে বিরত থাকতে হবে: ইরান
সেপ্টেম্বর ২১, ২০২২ ০৫:২৭ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, সুযোগ পেলেই উদ্ভূত যেকোনো পরিস্থিতিকে নিজেদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইউরোপকে বন্ধ করতে হবে।
-
আইএইএতে অভিযোগ ঝুলে থাকা অবস্থায় চুক্তি সম্ভব নয়: রায়িসি
সেপ্টেম্বর ২১, ২০২২ ০২:১৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পশ্চিমা দেশগুলোকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে ইরানের বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি করা সম্ভব নয়।তিনি আরো বলেছেন, ইউরোপীয় দেশগুলোকেও একথা প্রমাণ করতে হবে যে, তারা আমেরিকার প্রভাবমুক্ত হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে।