-
‘ইরানের উন্নতি বহিঃশক্তির মুচকি হাসির ওপর নির্ভরশীল থাকবে না’
আগস্ট ১৩, ২০২২ ০১:৩৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ কখনও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে চলমান ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে না; পাশাপাশি দেশের উন্নয়নকেও এই সমঝোতার ওপর নির্ভরশীল করে রাখা হবে না। তিনি শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশ সফরকালে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
-
‘বেইজিং-এর এক চীন নীতির প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে’
জুলাই ৩০, ২০২২ ০১:৪৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপকে ওয়াশিংটনের একটি ধ্বংসাত্মক নীতি হিসেবে উল্লেখ করে বলেছেন, আমেরিকার এই হস্তক্ষেপকামী নীতি বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি শুক্রবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
ক্ষুদ্রতম আগ্রাসনেরও অনুশোচনামূলক জবাব দেয়া হবে: প্রেসিডেন্ট রায়িসি
জুলাই ২৯, ২০২২ ০১:৪০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ইরানের ভূমিতে ক্ষুদ্রতম আগ্রাসনের কঠোর ও অনুশোচনামূলক জবাব দেয়া হবে। সবাই যেন একথা জেনে রাখে।” তিনি তার ধারাবাহিক প্রাদেশিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গিয়ে এক জনসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
আফগানিস্তানের কাছ থেকে পানির হিস্যা আদায় করুন: প্রেসিডেন্ট রায়িসি
জুলাই ২৮, ২০২২ ০২:৫৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আফগানিস্তানের কাছ থেকে হিরমান্দ নদীর ন্যায্য হিস্যা আদায় করার কাজে আরো বেশি সক্রিয় হতে পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। বুধবার তিনি মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়ে বলেন, আফগান সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের পানির চাহিদার প্রতি লক্ষ্য রেখে হিরমান্দ নদীর পানির হিস্যা আদায় করতে হবে।
-
ইরান পাশ্চাত্যের অযৌক্তিক দাবির কাছে মাথানত করবে না: ম্যাকরনকে প্রেসিডেন্ট রায়িসি
জুলাই ২৪, ২০২২ ১৪:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সম্প্রতি ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নির্বাহী বোর্ডের সভায় তেহরানের বিরুদ্ধে প্রস্তাব ইরানি জাতির বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে একটি সংকট সৃষ্টিকারী পদক্ষেপ।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞার ফলে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: রায়িসি
জুলাই ২৪, ২০২২ ০১:৫৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে। শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন রায়িসি।
-
সিরিয়ার ওপর সেদেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে: রায়িসি
জুলাই ২১, ২০২২ ০৫:৫৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সিরিয়ার গোটা ভূখণ্ডের ওপর দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে দেশটির সার্বভৌমত্বের প্রতি সকলকে সম্মান প্রদর্শন করতে হবে। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
-
রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের আহ্বান জানালেন নেতারা
জুলাই ২০, ২০২২ ০২:৩২সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি বলা হয়েছে, সিরিয়ার সরকার ও জনগণের তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার রয়েছে।
-
রায়িসি-এরদোগান রুদ্ধদ্বার বৈঠক; ইরান ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষর
জুলাই ১৯, ২০২২ ১৩:৫২ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের উপস্থিতিতে আজ (মঙ্গলবার) দু’দেশের মধ্যে কয়েকটি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে।
-
তেহরানে পৌঁছেছেন প্রেসিডেন্ট পুতিন; আজই ত্রিদেশীয় শীর্ষ সম্মেলন
জুলাই ১৯, ২০২২ ১৩:৩১সিরিয়া সংকট নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর এ নিয়ে দ্বিতীয় বার বিদেশ সফর করছেন প্রেসিডেন্ট পুতিন।