-
ইরানের সঙ্গে সৌদি আরবের আলোচনার গুঞ্জনের মধ্যে ক্ষোভ উগরে দিলেন জুবায়ের
অক্টোবর ০২, ২০১৯ ১৩:০৬সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগ তুলে দাবি করেছেন, আরব বিশ্বে অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী।
-
নাজরান অভিযানে সৌদির ৩ ঘাঁটি এবং ১৫০ বর্গকিমি. এলাকা দখলে নিয়েছে হুথিরা
অক্টোবর ০২, ২০১৯ ১০:৫৫ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান প্রদেশে সম্প্রতি যে অভিযান চালানো হয়েছে তাতে সৌদি আরবের তিনটি সামরিক ঘাঁটি এবং ১৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
-
ইরানের সঙ্গে বৈঠক আয়োজনের সবুজ সংকেত দিয়েছে সৌদি আরব: ইরাক
অক্টোবর ০২, ২০১৯ ১০:১৩ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বৈঠকের আয়োজন করার জন্য সবুজ সংকেত দিয়েছে সৌদি সরকার।
-
‘ইরানকে পরাজিত করতে মার্কিন সাহায্য চায় সৌদি; বিনিময়ে ইসরাইলকে স্বীকৃতি’
অক্টোবর ০১, ২০১৯ ১৮:০৫সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করা এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে আমেরিকা সাহায্য করলে ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছেন তিনি।
-
আরামকো হামলার পর তেলের উৎপাদন সর্বনিম্নে; রেটিং কমেছে সৌদির
অক্টোবর ০১, ২০১৯ ১৬:৩১সৌদি আরবের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর উপর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সেনাদের ড্রোন হামলার পর তেল উৎপাদনের পরিমাণ সর্বনিম্নে নেমে গেছে। ২০১১ সালের পর এখন তেলের উৎপাদন সবচেয়ে কম।
-
ড. রুহানির কাছে বার্তা পাঠিয়েছেন সৌদি নেতারা: ইরানের মুখপাত্র
অক্টোবর ০১, ২০১৯ ০৮:১৩ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, প্রেসিডেন্ট ড. হাসান রুহানির কাছে বার্তা পাঠিয়েছেন সৌদি নেতারা। একটি আরব দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে ড. রুহানির কাছে সৌদি বার্তা পৌঁছেছে বলে তিনি জানান।
-
শুভেচ্ছার নিদর্শন: ৩ সৌদি নাগরিকসহ ৩৫০ বন্দীকে মুক্তি দেবে হুথিরা
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১৫:৪০ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের বন্দী বিষয়ক জাতীয় কমিটির প্রধান আব্দুল কাদের আল-মুরতাজা জানিয়েছেন, সৌদি সীমান্তবর্তী নাজরান প্রদেশের কাছে বিশাল অভিযানে যেসব সেনা ও বাড়াটে সন্ত্রাসী আটক হয়েছে তার ভেতর থেকে সৌদি আরবের তিন নাগরিকসহ ৩৫০ জনকে মুক্তি দেয়া হবে। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ এসব বন্দিকে মুক্তি দেয়া হবে বলে তিনি জানান।
-
ইরান-সৌদি যুদ্ধ বাধলে ভেঙে পড়বে বিশ্ব অর্থনীতি: সৌদি যুবরাজ
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১৫:১৬ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাধলে বৈশ্বিক অর্থনীতি ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। মার্কিন গণমাধ্যম সিবিএস’র ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
-
সৌদি বিরোধী অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুথিরা (ভিডিওসহ)
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৬:৪৬ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে যে বিশাল সামরিক অভিযান চালিয়েছে তার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ৭২ ঘণ্টার ওই অভিযানে সৌদি আরবের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কয়েক হাজার সেনা সদস্য আটক হয়েছে।
-
'সৌদি রাজার দেহরক্ষীকে রাজপ্রাসাদেই হত্যা করা হয়েছে'
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৫:৩৮সৌদি রাজার দেহরক্ষী মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাগামকে রাজপ্রাসাদের ভেতরেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন সৌদি গোপন তথ্য ফাঁসকারী মুজতাহিদ।