•  তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    অক্টোবর ১৫, ২০১৯ ১৪:১৩

    সিরিয়ার কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তুরস্কের দুটি মন্ত্রণালয় এবং তিনজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাকে।

  • ৫৬০ কুর্দি গেরিলাকে হত্যার দাবি করল তুরস্ক

    ৫৬০ কুর্দি গেরিলাকে হত্যার দাবি করল তুরস্ক

    অক্টোবর ১৫, ২০১৯ ১৪:০৭

    সিরিয়ায় সামরিক অভিযানে এ পর্যন্ত ৫৬০ জন কুর্দি গেরিলা নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহতেরা কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে, পিওয়াইডি এবং ওয়াইপিজি'র সদস্য বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  • আমেরিকা নয়, বাশার আসাদকেই কুর্দিদের রক্ষা করতে হবে: ট্রাম্প

    আমেরিকা নয়, বাশার আসাদকেই কুর্দিদের রক্ষা করতে হবে: ট্রাম্প

    অক্টোবর ১৫, ২০১৯ ০৭:৪৭

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কুর্দিদের রক্ষা করার ব্যাপারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার দেশকে দায়িত্ব নিতে হবে। সাত হাজার মাইল দূর থেকে এ দায়িত্ব আমেরিকার পক্ষে নেয়া সম্ভব নয় বলে ট্রাম্প মন্তব্য করেছেন।

  • সিরিয়ায় আবার ছড়িয়ে পড়তে পারে দায়েশ: পেট্রাউসের হুঁশিয়ারি

    সিরিয়ায় আবার ছড়িয়ে পড়তে পারে দায়েশ: পেট্রাউসের হুঁশিয়ারি

    অক্টোবর ১৫, ২০১৯ ০৩:১৫

    আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক ডেভিড পেট্রাউস সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের পুনরাবির্ভাবের আশঙ্কা দেখা দেবে।

  • কুর্দিদের সঙ্গে চুক্তির পর ৩ শহরে ঢুকে পড়েছে সিরিয়ার সেনারা

    কুর্দিদের সঙ্গে চুক্তির পর ৩ শহরে ঢুকে পড়েছে সিরিয়ার সেনারা

    অক্টোবর ১৪, ২০১৯ ১৭:২৮

    সিরিয়ার কুর্দি গেরিলাদের সঙ্গে চুক্তির পর দেশটির সরকারি সেনারা তিনটি শহরে পবেশ করেছে। শহরগুলো হচ্ছে- তাবকা, ইসা আইন এবং তাল-তামার।

  • তুরস্ক বিদেশি সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে: কুর্দিদের দাবি

    তুরস্ক বিদেশি সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে: কুর্দিদের দাবি

    অক্টোবর ১৪, ২০১৯ ১৬:৪৪

    তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশি সাংবাদিক ও বেসামরিক লোকদের ওপর বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে কুর্দিরা। কুর্দি সূত্রগুলো বলছে, রোববার রাতে একদল বিদেশি সাংবাদিক ও বেসামরিক ব্যক্তির ওপর বোমা ফেলা হয়েছে।

  •  সিরিয়ার তাল-তামের শহরে ঢুকে পড়েছে সরকারি সেনারা: রিপোর্ট

    সিরিয়ার তাল-তামের শহরে ঢুকে পড়েছে সরকারি সেনারা: রিপোর্ট

    অক্টোবর ১৪, ২০১৯ ১১:২৫

    সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তাল-তামের শহরে ঢুকে পড়েছে সরকারি সেনারা। কুর্দি গেরিলাদের সঙ্গে সিরিয়া সরকারের একটি চুক্তি সই হওয়ার পর ওই অঞ্চলে সেনা পাঠালো দামেস্ক সরকার। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

  • সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে বাকি সেনা প্রত্যাহার করা হবে: পেন্টাগন

    সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে বাকি সেনা প্রত্যাহার করা হবে: পেন্টাগন

    অক্টোবর ১৪, ২০১৯ ১০:৫৪

    মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বলেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন করা আরো এক হাজার সেনা প্রত্যাহার করা হবে। তুরস্ক যখন ওই অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে তখন মার্কিন প্রশাসন এ ঘোষণা দিল।

  • পশ্চিমা হুমকি সিরিয়ায় তুর্কি অভিযান বন্ধ করতে পারবে না: এরদোগান

    পশ্চিমা হুমকি সিরিয়ায় তুর্কি অভিযান বন্ধ করতে পারবে না: এরদোগান

    অক্টোবর ১৪, ২০১৯ ১০:৩৪

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তা পশ্চিমা হুমকি-ধমকিতে বন্ধ হবে না। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে এই অভিযান বন্ধ করতে পারবে না।

  • তুর্কি আগ্রাসন মোকাবেলায় সিরিয়ার সেনারা উত্তরে অগ্রসর হচ্ছে

    তুর্কি আগ্রাসন মোকাবেলায় সিরিয়ার সেনারা উত্তরে অগ্রসর হচ্ছে

    অক্টোবর ১৪, ২০১৯ ০৯:৫৪

    সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে তা মোকাবেলা করার জন্য সিরিয়ার কয়েকটি সেনা ইউনিট উত্তরাঞ্চলে রওয়ানা দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা গতকাল (রোববার) সন্ধ্যায় জানিয়েছে, সিরিয়ার সেনারা এবং আরব সহযোগীরা তুর্কি আগ্রাসন মোকাবেলার জন্য উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।