কমান্ডার রেজায়ি: ১৭ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i161926-কমান্ডার_রেজায়ি_১৭_দিনের_যুদ্ধে_যুক্তরাষ্ট্রকে_কঠোর_জবাব_দিয়েছে_ইরান
পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর সাবেক কমান্ডার ও আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময়কার প্রধান সেনানায়ক মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, সমঝোতা লঙ্ঘনের পর ১৭ দিনের সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত করেছে।
(last modified 2026-08-04T12:24:47+00:00 )
আগস্ট ০৪, ২০২৬ ১৭:৩৯ Asia/Dhaka
  • কমান্ডার রেজায়ি: ১৭ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিয়েছে ইরান

পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর সাবেক কমান্ডার ও আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময়কার প্রধান সেনানায়ক মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, সমঝোতা লঙ্ঘনের পর ১৭ দিনের সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাতে পার্সটুডে জানায়, সোমবার রাতে একটি বিশেষ সংবাদ অনুষ্ঠানে রেজায়ি বলেন, সমঝোতা ভঙ্গের পর ১৭ দিনের সংঘাতে ইরান তার সামরিক ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও শক্তিশালী ও ব্যাপকভাবে পরিচালনা করেছে। এই কার্যক্রম শুধু অব্যাহতই থাকেনি, বরং এর তীব্রতা ও কার্যক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এর লক্ষ্য ছিল শত্রুর পরিকল্পনা ব্যর্থ করা, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা এবং প্রতিপক্ষের সামরিক সক্ষমতা সীমিত করা। সাবেক এই কমান্ডার বলেন, ইরানের অভিযানগুলো ছিল লক্ষ্যভিত্তিক এবং শুরু থেকেই নির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে শত্রুর স্থল বাহিনী ও লজিস্টিক সক্ষমতায় আঘাত করাও অন্তর্ভুক্ত ছিল।

সমুদ্র নিরাপত্তা ও প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে রেজাই বলেন, শত্রুর পরিকল্পিত করিডর ও পথ খুলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না এবং যুদ্ধজাহাজের উপস্থিতি থাকলেও প্রতিরক্ষামূলক কাঠামোর মধ্যে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, ইরান কূটনীতিকে গুরুত্ব দেয়; তবে যুক্তরাষ্ট্রকে তার আচরণ পরিবর্তন করতে হবে এবং ঘোষিত শর্তগুলো বাস্তবায়ন করতে হবে, যাতে প্রকৃত আলোচনার পরিবেশ তৈরি হয়।

রেজাই আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন কৌশল গ্রহণের চেষ্টা করছে। ইরানের দৃষ্টিতে, অতীতের যুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র নতুন পদ্ধতির ওপর নির্ভর করছে। তবে এটি দেখায় যে প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাস্তবতা ও যুক্তিবোধের ঘাটতি তৈরি হয়েছে।

তিনি বলেন, ইরান যুদ্ধ সম্প্রসারণে আগ্রহী নয়; তবে একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা ও সতর্ক বার্তা বজায় রাখছে, যাতে শত্রু অস্থিতিশীলতা সৃষ্টি করে পরিস্থিতিকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে না পারে।#

 

পার্সটুডে/এমবিএ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।