-
সিরিয়াকে ভেঙে কুর্দি রাষ্ট্র গড়ার মার্কিন স্বপ্ন পূরণ হবে না: ইরান
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ১৫:৫০ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, সিরিয়াকে ভাঙার মার্কিন স্বপ্ন পূরণ হবে না। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন। বেলায়াতি আরও বলেছেন, সিরিয়ার অখণ্ডতার প্রতি ইরানের পূর্ণ সমর্থন রয়েছে এবং দেশ ভাঙার ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।
-
আফরিনে সেনা অভিযানের বিষয়ে রাশিয়ার সঙ্গে কোনো মতবিরোধ নেই: তুরস্ক
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ১২:২৩সিরিয়ার আফরিনে সেনা অভিযান ইস্যুতে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের মতবিরোধ সৃষ্টি হয় নি বলে ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। সামরিক অভিযানের বিষয়ে দেশটির সঙ্গে কোনো মতবিরোধ নেই।
-
ইসরাইলি আগ্রাসনের জবাব দিল সিরিয়া
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ০৯:৩৫ইহুদিবাদী ইসরাইলের নতুন আগ্রাসনের জবাব দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। আজ (বুধবার) সকালে ইসরাইল থেকে ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
-
রুশ বিমান ধ্বংসকারী ব্যবস্থার উৎস খুঁজে বের করবে রাশিয়া
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ০৪:২০শনিবার সিরিয়ার আকাশে যে বিমান বিধ্বংসী ব্যবস্থা দিয়ে রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে তার উৎস খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে রাশিয়া।
-
কুর্দি গেরিলাদের হাতে তুরস্কের আরো ৫ সেনা নিহত
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ০৯:৩৪তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি গেরিলাদের হাতে পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছে।
-
সিরিয়ায় রুশ জঙ্গিবিমান ভূপাতিত; পাইলট নিহত
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ০৩:৩০সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে জঙ্গি-অধ্যুষিত এলাকায় একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে মস্কো নিশ্চিত করেছে। রাশিয়া বলেছে, বিমানটি ভূপাতিত হওয়ার পর এর পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।
-
তুর্কি সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘে চিঠি পাঠাল সিরিয়া
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ০০:৪৮তুর্কি সেনা অভিযানের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে সিরিয়া। সার্বভৌমত্ব লঙ্ঘন করে তুরস্ক সেদেশে আগ্রাসন চালাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
-
তুরস্কে আঘাত হেনেছে কুর্দিদের ২ ক্ষেপণাস্ত্র
জানুয়ারি ৩১, ২০১৮ ১৫:০০সিরিয়ার আফরিন থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কুর্দি গেরিলারা। এর ফলে তুরস্কের এক নাগরিক নিহত ও একজন আহত হয়েছে। এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতুলি।
-
সিরিয়া বিষয়ক সোচি সম্মেলন সফল হয়েছে: ল্যাভরভ
জানুয়ারি ৩১, ২০১৮ ০৪:৪৩রাশিয়ার সোচি শহরে সিরিয়া বিষয়ক ন্যাশনাল কংগ্রেস সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সোচি সম্মেলনে যেসব পক্ষ অনুপস্থিত ছিল তারা সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে যোগ দেবে।
-
সিরিয়ার ভূখণ্ডের প্রতি কোনো লোভ নেই: তুর্কি উপ-প্রধানমন্ত্রী
জানুয়ারি ৩০, ২০১৮ ১৯:২৯তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বাকির বুজদাগ বলেছেন, সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের কোনো লোভ নেই। আংকারা সিরিয়াকে অখণ্ড দেখতে চায়।