আফরিনে সেনা অভিযানের বিষয়ে রাশিয়ার সঙ্গে কোনো মতবিরোধ নেই: তুরস্ক
-
মেভলুত চাভুসওগ্লু
সিরিয়ার আফরিনে সেনা অভিযান ইস্যুতে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের মতবিরোধ সৃষ্টি হয় নি বলে ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। সামরিক অভিযানের বিষয়ে দেশটির সঙ্গে কোনো মতবিরোধ নেই।
তিনি আরও বলেন, আমরা পরস্পরকে তথ্য সরবরাহ করে যাচ্ছি। বিশেষকরে বিমান হামলা এবং স্থল অভিযান সংক্রান্ত তথ্য আদান-প্রদান হচ্ছে। কখনো কখনো আগেভাগেই তথ্য জানানো হচ্ছে। তুরস্ক অভিযান শুরু করার পর ওই এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া।
গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। সিরিয়ার গেরিলা গোষ্ঠী ওয়াইপিজিকে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আংকারা দাবি করেছে। তুরস্ক বলছে, ওয়াইপিজি সেদেশের নিরাত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।
তবে আফরিনে হামলার জন্য সিরিয়ার সরকারের কোনো অনুমতি নেয় নি তুরস্ক। সিরিয়া প্রথম থেকেই তুর্কি সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে বিবেচনা করে আসছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭