ফার্সি ভাষা মিষ্টি ভাষা: বাংলা 'তুমি'-র ফার্সি হচ্ছে 'তো'
সুপ্রিয় পাঠক ! ফার্সী ভাষা শেখার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমাদের বন্ধু রমীন এবং মুহাম্মাদ আজ ইউনিভার্সিটি থেকে পায়ে হেঁটে ছাত্রাবাসে ফিরেছে। ছাত্রাবাস খানিকটা দূরে। ফেরার পথে তারা তাদের নিজ নিজ পরিবার সম্পর্কে আলাপ-আলোচনা করে। মুহাম্মাদ তার ব্যাগ থেকে একটা ছবি বের করে রমীনকে দেখালো। এটা ছিল তাদের পরিবারের ছবি। পাঠক! আপনারা কি রমীন ও মুহাম্মাদের পরিবার সম্পর্কে জানতে আগ্রহী ! তাহলে নজর দিন আজকের আলোচনায়।
আমরা আজ যেসব শব্দ ব্যবহার করবো, সেগুলো অর্থসহ একবার জেনে নেওয়া যাক।
تو - کجایی - شیراز - شیرازی ام - تو ... هستی - خانواده - خانواده ی من - در - در شیراز - چه کاره است ؟ او ... است - او چه کاره است ؟ پدرم - پلیس - پدرت - معلم - مادرم - چه کار می کند ؟ خانه دار - اون .... نیست . عکس - خانواده - خانواده ی من - خانم - این خانم - مادرت - او - مادر بزرگ - مادر بزرگم است - دختر - خواهر - خواهرت است - خواهرم است - دانش آموز
এবারে শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
تو তুই বা তুমি
کجایی - কোথাকার অধিবাসী
شیراز - এটি একটি শহরের নাম
شیرازی ام -শিরাযের অধিবাসী
تو ... هستی - তুমি আছো
خانواده - পরিবার
خانواده ی من - আমার পরিবার
در -এ,য়,তে বা মধ্যে
در شیراز -শিরাযে
چه کاره است ؟ পেশা কী ?
او ... است - সে ..হয়
او چه کاره است ؟- তার পেশা কী ?
پدرم - আমার বাবা
پلیس - পুলিশ
پدرت - তোমার বাবা
معلم - শিক্ষক
مادرم - আমার মা
چه کار می کند ؟- কী কাজ করে?
خانه دار - গৃহিণী
اون .... نیست .- তিনি নন
عکس - ছবি
خانم - ভদ্রমহিলা বা স্ত্রী
این خانم - এই ভদ্রমহিলা
مادرت - তোমার মা
او - তিনি বা সে
مادر بزرگ - দাদী বা নানী
مادر بزرگم است - আমার দাদী বা নানী
دختر -কন্যা
خواهر -বোন
خواهرت است - তোমার বোন
خواهرم است - আমার বোন
دانش آموز- কলেজ ছাত্র
তো আজকের পাঠের শব্দগুলোর সাথে পরিচিত হওয়া গেল। এবার চলুন মুহাম্মাদ এবং রমীনের কথোপকথনে মনোযোগ দেওয়া যাক।
محمد - رامین تو کجایی هستی ؟
رامین - من شیرازی هستم . خانواده من در شیراز هستند
محمد - پدر تو چه کاره است ؟
رامین - پدرم پلیس است
محمد - مادرت چه کار می کند ؟
رامین - او خانه دار است
محمد - مادر من کار می کند . او مترجم است
رامین - پدرت چه کاره است ؟
محمد - پدرم معلم است ، این عکس خانواده ی من است
তো পাঠক ! এবারে চলুন কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলোর অর্থ জেনে নিই।
محمد জিজ্ঞেস করেছিল - رامین تو کجایی هستی ؟ রমীন তোমার বাড়ি কোথায় ?
জবাবে রমীন বললো : - من شیرازی هستم . خانواده من در شیراز هستند . অর্থাৎ আমি শিরাযের অধিবাসী, আমাদের পরিবার শিরাযে থাকে।
محمد জিজ্ঞেস করলো پدر تو چه کاره است ؟ অর্থাৎ তোমার বাবার পেশা কী?
রমীন জবাব দেয় - پدرم پلیس است আমার বাবা পুলিশ।
মুহাম্মাদ জানতে চায় مادرت چه کار می کند ؟ তোমার মা কী কাজ করেন ?
রমীন বলে او خانه دار است তিনি গৃহিণী।
মুহাম্মাদ বলে مادر من کار می کند . او مترجم است আমার মা কাজ করেন। তিনি একজন অনুবাদক।
রমীন জিজ্ঞেস করে پدرت چه کاره است ؟ তোমার বাবা কী করেন ?
মুহাম্মাদ বলে - پدرم معلم است ، این عکس خانواده ی من است . আমার বাবা শিক্ষক, এটা আমাদের পরিবারের ছবি। এবার অনুবাদ ছাড়া কথোপকথনটির দিকে আবার নজর দিন।
محمد - رامین تو کجایی هستی ؟
رامین - من شیرازی هستم . خانواده من در شیراز هستند
محمد - پدر تو چه کاره است ؟
رامین - پدرم پلیس است
محمد - مادرت چه کار می کند ؟
رامین - او خانه دار است
محمد - مادر من کار می کند . او مترجم است
رامین - پدرت چه کاره است ؟
محمد - پدرم معلم است ، این عکس خانواده ی من است
তো রমীন মুহাম্মাদের কাছ থেকে ছবিটা নেয়। এটা একটা ছোটো পরিবারের ছবি। রমীন ছবিটাতে চোখ বুলানোর পর যেসব কথা হয় সেগুলো একবার শুনুন।
رامین - این آقا پدرت است ؟
محمد - بله . این آقا پدر من است . او معلم است
رامین - این خانم مادرت است ؟
محمد - نه . اون مادر بزرگم است . این خانم مادر من است
رامین - و این دختر ، خواهرت است ؟
محمد - بله . این ، خواهرم است . اون دانش آموز است
রমীন ছবিটা দেখে প্রথমেই জিজ্ঞেস করে : - این آقا پدرت است ؟অর্থাৎ এই ভদ্রলোক কি তোমার বাবা ?
মুহাম্মাদ বলে : - بله . این آقا پدر من است . او معلم است অর্থাৎ হ্যাঁ , ইনি আমার বাবা। উনি শিক্ষক।
রমীন বলে : این خانم مادرت است ؟ এই ভদ্রমহিলা কি তোমার মা ?
মুহাম্মাদ জবাব দেয় : - نه . اون مادر بزرگم است . این خانم مادر من است না,উনি আমার দাদী , ইনি হলেন আমার মা ।
রমীন বলে :- و این دختر ، خواهرت است ؟ আর এই মেয়েটি তোমার বোন ?
মুহাম্মাদ বলে : - بله . این ، خواهرم است . اون دانش آموز است হ্যাঁ,এ আমার বোন , সে কলেজ ছাত্রী।
তো এবার অনুবাদ ছাড়া কথোপকথনটি আরেকবার শোনা যাক।
رامین - این آقا پدرت است ؟
محمد - بله . این آقا پدر من است . او معلم است .
رامین - این خانم مادرت است ؟
محمد - نه . اون مادر بزرگم است . این خانم مادر من است .
رامین - و این دختر ، خواهرت است ؟
محمد - بله . این ، خواهرم است . اون دانش آموز است .
রমীন ছবিটা দেখার পর মুহাম্মাদকে দিয়ে দেয়। সে মুহাম্মাদকে বলে যে তার অ্যালবামটা সে রুমে গিয়ে দেখাবে। মুহাম্মাদ ছবিটাকে তার ব্যাগে ঢোকায়। তারা দু'জনেই তাদের রুমে চলে যায়। হেঁটে হেঁটে ক্লান- হয়ে রুমে ফিরে তারা বিশ্রাম নেয়।#