২০২১ সালে ইসরাইলি সেনারা ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i101984-২০২১_সালে_ইসরাইলি_সেনারা_৩৬০_ফিলিস্তিনিকে_হত্যা_করেছে
ইহুদিবাদী ইসরাইলি সেনারা ২০২১ সালে প্রায় ৩৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছ।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০২, ২০২২ ১২:১৮ Asia/Dhaka
  • নিহত ফিলিস্তিনির লাশ বহন করা হচ্ছে
    নিহত ফিলিস্তিনির লাশ বহন করা হচ্ছে

ইহুদিবাদী ইসরাইলি সেনারা ২০২১ সালে প্রায় ৩৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছ।

একটি বেসরকারি সংস্থা এই রিপোর্ট দিয়েছে। ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ফিলিস্তিনি শহীদ পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন এর মহাসচিব জানিয়েছেন, তারা পুরো ফিলিস্তিনে হত্যাকাণ্ডের সমস্ত ঘটনা তদন্ত করেছেন এবং দেখতে পেয়েছেন ৩৬০ ফিলিস্তিনির সবাই ইসরাইলি সেনাদের হাতে নিহত হয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের শতকরা ১৯ ভাগ নারী। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হলেন।

এছাড়া, নিহত ফিলিস্তিনিদের মধ্যে শতকরা ২২ ভাগ হচ্ছে শিশু। আন্তর্জাতিক সমাজ নীরব থাকার কারণ ইহুদিবাদীরা হত্যাকাণ্ডে উৎসাহ পাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।