নেতানিয়াহু’র স্ত্রীর বিরুদ্ধে অর্থ ওড়ানোর অভিযোগ এনেছে পুলিশ
মে ৩০, ২০১৬ ০৯:১৭ Asia/Dhaka
-
সারা নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে পুলিশ। ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেল আবিবের অর্থের অপব্যবহার এবং অধিক হারে সংসারের কাজে অর্থ ব্যয়ের অভিযোগে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে এ মামলার পরামর্শ দেয়া হয়েছে।
পুলিশ বলছে, সারা নেতানিয়াহুর যথেচ্ছ অর্থ ব্যয়ের পর্যাপ্ত আলামত তাদের কাছে আছে। তিনি খাবারের দাম বাড়িয়ে ধরেছেন এবং পরলোকগত বাবার সেবায় সরকারি অর্থ উড়িয়েছেন। সারার বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অবশ্য তদন্তের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। এদিকে, ফেসবুকে দেয়া পোস্টে স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
ট্যাগ