ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে: পাক প্রধানমন্ত্রী
-
পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
পার্সটুডে- পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বার্তায় জোর দিয়ে বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন: আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে, আজ যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে ‘ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক’ ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটি উভয় দেশের মাননীয় প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন এবং মধ্যস্থতাকারী হিসেবে আমিও এটি অনুমোদন করেছি। নিজ নিজ সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই চুক্তি স্বাক্ষর এই বিরোধের কূটনৈতিক সমাধানে উভয় পক্ষের অঙ্গীকারকে নির্দেশ করে।
শাহবাজ শরীফ আরও বলেন: ইসলামাবাদ সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে এবং প্রথম পদক্ষেপ হিসেবে, ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ অবরোধ তুলে নেবে।
পাকিস্তানি প্রধানমন্ত্রী আরও বলেন: শান্তির পথ অবলম্বনে ইরানের সর্বোচ্চ নেতা মহামান্য আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইন খামেনেয়ি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকিয়ানের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং রাজনৈতিক বিচক্ষণতার জন্য আমি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মোহাম্মদ বাকের কলিবফ, সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং ইস্কান্দার মোমেনিসহ ইরানি আলোচক দলের প্রচেষ্টারও প্রশংসা করি, যাদের ধৈর্য, অধ্যবসায় এবং গঠনমূলক সহযোগিতা এই চুক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আজ ১৮ জুন বৃহস্পতিবার ভোরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটালভাবে স্বাক্ষর করেন।#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।