ইয়েমেনে মার্কিন ড্রোন হামলা: নিহত ২, আহত ১
ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় অন্তত দুই জন নিহত এবং একজন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাবাওয়াত প্রদেশে একটি গাড়ি লক্ষ্য করে গত রাতে এ ড্রোন হামলা চালানো হয়েছে।
শাবাওয়াতের উপজাতীয় অধ্যুষিত হাবান এলাকায় মার্কিন ড্রোন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চলতি সপ্তাহে এ নিয়ে ইয়েমেনে দ্বিতীয় দফা ড্রোন হামলা চালানো হলো। এর একদিন আগে রাজধানী সানার পূর্ব দিকে অবস্থিত মাআরিব প্রদেশে মার্কিন ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছিল।
ইয়েমেন, পাকিস্তান এবং আফগানিস্তানসহ আরো কয়েকটি মুসলিম দেশে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আল-কায়েদার সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয় বলে আমেরিকা দাবি করলেও স্থানীয় সূত্রগুলো বিপরীত কথা বলছে। তারা বলছে, মার্কিন ড্রোন হামলার প্রধান শিকার হচ্ছে নিরীহ এবং সাধারণ মানুষ।#
পার্সটুডে/মূসা রেজা/১৩