যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তাদের শিক্ষা নেয়া উচিত: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i129154-যারা_ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_গড়তে_চায়_তাদের_শিক্ষা_নেয়া_উচিত_ইরান
ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, এই অঞ্চলের কোনো কোনো দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। তারা এটা করলে গোটা অঞ্চলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং সংগ্রামী জাতিগুলো বিপদে পড়বে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ০৯, ২০২৩ ১৭:৪৪ Asia/Dhaka
  • বেলায়েতি
    বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, এই অঞ্চলের কোনো কোনো দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। তারা এটা করলে গোটা অঞ্চলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং সংগ্রামী জাতিগুলো বিপদে পড়বে।

তিনি আজ (সোমবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে টেলিফোনালাপে এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে চায় তাদের উচিত সাম্প্রতিক ঘটনাবলী থেকে শিক্ষা নেয়া।

বেলায়েতি বলেন, যারা ভাবছে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়লে সব সমস্যার  সমাধান হয়ে যাবে তারা মারাত্মক ভুল করছে। তারা সহজ-সরল হিসাব কষছে যা কোনো ভাবেই ঠিক নয়।

ইরানের এই প্রভাবশালী ব্যক্তিত্ব আরও বলেছেন, একদিকে ইসরাইলের পাশবিক আগ্রাসন আর অন্যদিকে ফিলিস্তিনিদের প্রাণপণ প্রতিরোধ থেকে এটা স্পষ্ট ইহুদিবাদী ও তাদের মিত্রদের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রামই হচ্ছে বিজয়ের একমাত্র উপায়।

এ সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সন্ত্রাসবাদ মোকাবেলায় সেদেশের সরকার ও জনগণের প্রতি ইরানি সমর্থনের প্রশংসা করে বলেন, সম্প্রতি সিরিয়ার হোমসে যারা নিরপরাধ মানুষদের হত্যা করেছে তারাই মজলুম ফিলিস্তিনিদেরকে নির্মমভাবে হত্যা করে।#   

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।