‘লোহিত সাগরকে সামরিকীকরণ জাহাজ চলাচলে বিপন্ন করে তুলবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i132540-লোহিত_সাগরকে_সামরিকীকরণ_জাহাজ_চলাচলে_বিপন্ন_করে_তুলবে’
ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে. লোহিত সাগরকে আমেরিকা যদি সামরিকীকরণের চেষ্টা চালায় এবং তাদের আগ্রাসী মনোভাব বজায় রাখে তাহলে এই অঞ্চল জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৩ ১১:৪১ Asia/Dhaka
  • ‘লোহিত সাগরকে সামরিকীকরণ জাহাজ চলাচলে বিপন্ন করে তুলবে’

ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে. লোহিত সাগরকে আমেরিকা যদি সামরিকীকরণের চেষ্টা চালায় এবং তাদের আগ্রাসী মনোভাব বজায় রাখে তাহলে এই অঞ্চল জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।

ইয়েমিনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম গতকাল (রোববার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। লোহিত সাগরে আমেরিকা কয়েকটি মিত্র দেশকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করার পর আব্দুস সালাম গতকাল এক্স পেইজে এসব কথা বলেন।

আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, আমেরিকা এবং তার কয়েকটি মিত্র দেশ লোহিত সাগরে কথিত টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এই অঞ্চলে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, আমেরিকা এবং তার মিত্ররা যদি তাদের আগ্রাসী আচরণ অব্যাহত রাখে তাহলে লোহিত সাগর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। চলমান পরিস্থিতি ও বাস্তবতাকে উপলব্ধি করে তিনি লোহিত সাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমেরিকার একটি যুদ্ধজাহাজ থেকে দায়িত্বজ্ঞানহীনভাবে ইয়েমেনের নৌবাহিনীর একটি গোয়েন্দা বিমানের উপর গুলি চালানো হয়েছে।

গাজা ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- ইসরাইল অভিমুখী যেকোন দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী। এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।