'ইসরাইলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i143910-'ইসরাইলি_সেনাবাহিনী_ক্লান্ত_পরিশ্রান্ত_এবং_অপর্যাপ্ত_বাহিনীতে_ভুগছে'
পার্সটুডে- ইসরাইলের একটি দৈনিক পত্রিকা স্বীকার করেছে যে ইসরাইলি সেনাবাহিনী এই বাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কালের নিয়ম পরিবর্তন করে ৩২ মাস থেকে বাড়িয়ে ৩৬ মাস করার চেষ্টা করছে যাতে সৈন্য সংখ্যা বাড়ানো যায় এবং এই বাহিনীকে পুনর্গঠন করা যায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০২৪ ১৩:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে
    ইসরাইলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে

পার্সটুডে- ইসরাইলের একটি দৈনিক পত্রিকা স্বীকার করেছে যে ইসরাইলি সেনাবাহিনী এই বাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কালের নিয়ম পরিবর্তন করে ৩২ মাস থেকে বাড়িয়ে ৩৬ মাস করার চেষ্টা করছে যাতে সৈন্য সংখ্যা বাড়ানো যায় এবং এই বাহিনীকে পুনর্গঠন করা যায়।

ইসরাইলি দৈনিক ইয়াদিওত অহারনুত  শনিবার এক প্রতিবেদনে আরো লিখেছে: "রিজার্ভ বাহিনীতে চাকরি থেকে অব্যাহতি নেয়ার বয়স ৪০ থেকে ৪৫ বছর বাড়ানোর প্রয়োজন আছে, তবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কাল বাড়ানোর চেষ্টা সামরিক আইনের পরিপন্থী হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে যার ফলে জনবলের অভাবে সেনাবাহিনীকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। সহজভাবে বলা যায় আমাদের সেনাবাহিনীতে পর্যাপ্ত সংখ্যক লোকবল নেই। পার্সটুডে-এর মতে, ইসরাইলি দৈনিক ইয়াদিওত অহারনুত আরও বলেছে, ইসরাইলি সেনাবাহিনীতে ৭৫০০ সৈন্যের ঘাটতি এবং তারা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ সেনারা অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে। যুদ্ধের আগে থেকেই ইসরাইলের স্থায়ী বাহিনী একটি গুরুতর সংকটের মধ্যে ছিল কিন্তু এখন তারা আরও বড় সমস্যা পড়েছে এবং তারা যথাযথ সমর্থনের অভাবে ভুগছে।

সেনাবাহিনীর এই সংকট নিয়ে পত্রিকাটির রিপোর্ট প্রকাশের একই সময়ে ইসরাইলের টিভি 'চ্যানেল-১২' জানিয়েছে যে, এই সরকারের যুদ্ধ মন্ত্রী ইসরায়েল কাটজ ৭০০০ হারেদি ইসরাইলিকে সেনাবাহিনীতে চাকরি করার জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছেন! কিন্তু, হারেদিরা যুদ্ধক্ষেত্রে থাকার তীব্র বিরোধিতা করেছে এবং এই অবৈধ ইসরাইল রাষ্ট্র গঠনের সময়, হারেদিদেরকে সামরিক চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেনাবাহিনীতে লোকবলের অভাব ইসরাইল সরকার তাদের ডাকতে বাধ্য হয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ৭৯৪ জন পুরুষ ও মহিলা ইসরাইলি সৈন্য নিহত হয়েছে, যার মধ্যে ৩৭০ জন গাজা উপত্যকার অভ্যন্তরে স্থল অভিযানের সময় নিহত হয়েছে।  এই সময়ের মধ্যে মোট আরও ৫৩৪৬ সেনা আহত হয়েছে, তাদের মধ্যে ৪৬০৫ জনই গাজায় যুদ্ধে আহত হয়েছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।