ইমাম খামেনেয়ী আল-আকসা মুক্তির পথে শাহাদাতবরণ করেছেন: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i157410-ইমাম_খামেনেয়ী_আল_আকসা_মুক্তির_পথে_শাহাদাতবরণ_করেছেন_আনসারুল্লাহ
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছে। এ আন্দোলনের বিবৃতিতে বলা হয়েছে, ইমাম সাইয়্যেদ আলী খামেনেয়ী মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মুক্তির পথে শাহাদাতবরণ করেছেন।
(last modified 2026-03-01T12:32:10+00:00 )
মার্চ ০১, ২০২৬ ১৩:৫৩ Asia/Dhaka
  • ইমাম খামেনেয়ী আল-আকসা মুক্তির পথে শাহাদাতবরণ করেছেন: আনসারুল্লাহ

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছে। এ আন্দোলনের বিবৃতিতে বলা হয়েছে, ইমাম সাইয়্যেদ আলী খামেনেয়ী মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মুক্তির পথে শাহাদাতবরণ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইমাম খামেনেয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দাম্ভিক, স্বৈরতান্ত্রিক ও দুর্বৃত্ত চক্রের মোকাবেলায় অবিচল ত্যাগ, সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক।

আনসারুল্লাহ বলেছে, ইরানের ইসলামী বিপ্লব মজলুমদের সহায়তার জন্য বিজয়ী হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতার পথ মুক্তিকামী জাতিগুলোর জন্য আশার আলো ও গভীর শিক্ষায় পরিপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়, ইমাম খামেনেয়ীর পবিত্র রক্ত জালিম ও আগ্রাসীদের মোকাবেলা করার পথ স্পষ্ট করবে এবং বিজয়ের খোদায়ি প্রতিশ্রুতি বাস্তবায়ন বিলম্বিত হবে না।#

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১