ইরান বিজয়ের পথে রয়েছে: আতওয়ান
https://parstoday.ir/bn/news/west_asia-i157494-ইরান_বিজয়ের_পথে_রয়েছে_আতওয়ান
পার্সটুডে- বিশিষ্ট আরব বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যম রাই আল ইয়াউম'র সম্পাদক আব্দুল বারি আতওয়ান বলেছেন, চূড়ান্তভাবে ইরানিরাই বিজয়ী হবে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৪, ২০২৬ ১৬:৫৯ Asia/Dhaka
  • আতওয়ান
    আতওয়ান

পার্সটুডে- বিশিষ্ট আরব বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যম রাই আল ইয়াউম'র সম্পাদক আব্দুল বারি আতওয়ান বলেছেন, চূড়ান্তভাবে ইরানিরাই বিজয়ী হবে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই যুদ্ধের দুই মূল পরিকল্পনাকারী নেতানিয়াহু ও তার অনুসারী ট্রাম্প বিজয় উৎসব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আজ যুদ্ধ পঞ্চম দিনে প্রবেশ করেছে। বিজয়ের পরিবর্তে তারা নানা ক্ষেত্রে মার খাচ্ছে। এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন অভিশাপে পরিণত হয়েছে। যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘাঁটি করতে দিয়েছিল, তাদের জন্য সেগুলো এখন নিরাপত্তার পরিবর্তে অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আব্দুল বারি আতওয়ান বলেন, নেতানিয়াহু ও ট্রাম্প ভেবেছিল ইরানে হামলার মাধ্যমে সব লক্ষ্য হাসিল করে ফেলবে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে সেখানে পুতুল সরকার বসাবে, কিন্তু বাস্তবে এর উল্টো হয়েছে। এখন ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ যুদ্ধের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে, তারা বিভিন্ন ফ্রন্টে ব্যাপক সাফল্য পাচ্ছে। সব বিবেচনায় এটা ইরানের জন্য অনেক বড় বিজয়। এখন ইরানের নেতৃত্ব বিজয় উৎসব উদযাপনের অবস্থায় রয়েছে, পরিস্থিতি ট্রাম্প ও নেতানিয়াহুর অনুকূলে নয়।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।