মিনাবের শাজারেহ তাইয়্যেবা স্কুলে মার্কিন হামলা ইচ্ছাকৃত গণহত্যা: আরাকচি
https://parstoday.ir/bn/news/west_asia-i158044-মিনাবের_শাজারেহ_তাইয়্যেবা_স্কুলে_মার্কিন_হামলা_ইচ্ছাকৃত_গণহত্যা_আরাকচি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মিনাবের শাজারেহ তাইয়্যেবা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন সন্ত্রাসী হামলা ও গণহত্যার তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা সংক্রান্ত একটি জরুরি বৈঠকে এ আহ্বান জানান।
(last modified 2026-03-28T00:08:03+00:00 )
মার্চ ২৭, ২০২৬ ১৬:১৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মিনাবের শাজারেহ তাইয়্যেবা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন সন্ত্রাসী হামলা ও গণহত্যার তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা সংক্রান্ত একটি জরুরি বৈঠকে এ আহ্বান জানান।

আরাকচি বলেন, ইরান আজ আমেরিকা ও ইসরায়েল নামক দুটি নিপীড়ক ও পরমাণু বোমাধারীর চাপিয়ে দেওয়া একটি অবৈধ যুদ্ধের মধ্যে রয়েছে। এই আগ্রাসী যুদ্ধের স্পষ্টতই কোন যুক্তি নেই এবং এটি অত্যন্ত নিষ্ঠুর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করেছিল, যখন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‌আমেরিকার কথিত উদ্বেগ সমাধানের জন্য একটি কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিল। যুক্তরাষ্ট্র গত নয় মাসের মধ্যে দ্বিতীয়বার আলোচনার টেবিলকে ব্যাহত করে কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুরতার মধ্যে ছিল দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলা। তারা একশত পঁচাত্তরেরও বেশি ছাত্র এবং শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এটি একটি সুস্পষ্ট গণহত্যা। তারা জঘন্যতম মানবাধিকারের লঙ্ঘন করেছে। পৃথিবীতে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড খুব কম হয়েছে। আর সেই নৃশংসতা তারা লুকিয়ে রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিনাবের ঘটনার তদন্তের আহ্বান জানান।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো স্কুলের ওপর এ ধরনের বর্বর ও নৃশংস গণহত্যামূলক হামলার ঘটনা আর ঘটেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এআই বলেছে, ইরানের মিনাব শহরের স্কুল ছাত্রীদের ওপর হত্যাযজ্ঞের ব্যাপার মার্কিন সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।  #

পার্সটুডে/জিএআর/২৭