তিন শর্ত লঙ্ঘন করেছে আমেরিকা; এ অবস্থায় আলোচনা অর্থহীন: ইরানের সংসদ স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i158312-তিন_শর্ত_লঙ্ঘন_করেছে_আমেরিকা_এ_অবস্থায়_আলোচনা_অর্থহীন_ইরানের_সংসদ_স্পিকার
পার্টসটুডে- ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সাম্প্রতিক চুক্তির কাঠামোর তিনটি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ্যে লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া অর্থহীন। সংসদের স্পিকার জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হওয়ার আগেই লেবাননে হামলা অব্যাহত রাখা এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
(last modified 2026-04-09T05:18:21+00:00 )
এপ্রিল ০৯, ২০২৬ ০৯:১৪ Asia/Dhaka
  • তিন শর্ত লঙ্ঘন করেছে আমেরিকা; এ অবস্থায় আলোচনা অর্থহীন: ইরানের সংসদ স্পিকার

পার্টসটুডে- ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সাম্প্রতিক চুক্তির কাঠামোর তিনটি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ্যে লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া অর্থহীন। সংসদের স্পিকার জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হওয়ার আগেই লেবাননে হামলা অব্যাহত রাখা এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

স্পিকার বলেন, চুক্তির কাঠামোর তিনটি গুরুত্বপূর্ণ ধরা লঙ্ঘনের পর যুদ্ধবিরতি ও আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। লেবাননে আক্রমণ, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার—এই তিনটি বিষয়ই চুক্তির মূল ধারার লঙ্ঘন।

মোহাম্মদ বাকের কলিবফ তার ব্যক্তিগত এক্স (X) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইংরেজি বিবৃতি প্রকাশ করেন, যার সারাংশ নিম্নরূপ:

“শুরু থেকেই আমরা চলমান প্রক্রিয়াটিকে অবিশ্বাসের সঙ্গে পর্যবেক্ষণ করছিলাম এবং যুক্তরাষ্ট্র আবারও আলোচনার শুরুর আগেই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট যেমন স্পষ্টভাবে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১০ দফা প্রস্তাব এই আলোচনার কার্যকর ভিত্তি ও মূল কাঠামো হিসেবে বিবেচিত। তবে এখন পর্যন্ত এই প্রস্তাবের তিনটি ধারা লঙ্ঘিত হয়েছে:

১- লেবাননে যুদ্ধবিরতি সম্পর্কিত ১০ দফা প্রস্তাবের প্রথম ধারার প্রতি অঙ্গীকার রক্ষা করা হয়নি—যা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও উল্লেখ করে ‘লেবাননসহ সব অঞ্চলে তাৎক্ষণিক ও কার্যকর যুদ্ধবিরতি’ হিসেবে ঘোষণা করেছিলেন।

২- ইরানের আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করে, যা ফার্স প্রদেশের লার শহরে ভূপাতিত করা হয়। এটি ইরানের আকাশসীমায় কোনো ধরনের পুনরায় আগ্রাসন না করার ধারার স্পষ্ট লঙ্ঘন।

৩- ইরানের সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করতে অস্বীকৃতি, যা এই কাঠামোর ষষ্ঠ ধারা ছিল।

এখন সেই আলোচনার মূল কাঠামো ও আলোচনার শুরু হওয়ার আগেই তার তিনটি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ্যে লঙ্ঘিত হয়েছে। এমন পরিস্থিতিতে, দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা—কোনোটিই আর অর্থবহ নয়।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।