দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে এরদোগান ও ট্রাম্পের মধ্যে টেলিফোনালাপ
-
(ফাইল ফটো) এরদোগান ও ট্রাম্পের মধ্যে টেলিফোনালাপ
পার্সটুডে- তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় বুধবার সন্ধ্যায় ঘোষণা করেছে যে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।
স্পুটনিক সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এরদোগান যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং ৪০ দিনের কঠিন পরিস্থিতির পর এই দুই সপ্তাহের বিরতিকে একটি "অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ" হিসেবে বর্ণনা করেছেন, যা একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করতে পারে। তিনি বলেন এই প্রক্রিয়াকে ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করতে সচেষ্ট থাকতে হবে।
তিনি আরও জোর দিয়ে বলেন যে, তুরস্ক কূটনৈতিক উদ্যোগে তার সমর্থন অব্যাহত রাখবে ও প্রসারিত করবে এবং একটি স্থায়ী সমাধানে সহায়তা করার জন্য পাকিস্তান ও অন্যান্য মিত্র দেশগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
৯ এপ্রিল সকালে, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার বাগাড়ম্বর ও হুমকি থেকে সরে আসেন এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন।
এ প্রসঙ্গে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ঘোষণা করেছে: "ইরানি জাতির বিরুদ্ধে তাদের কাপুরুষোচিত, অবৈধ ও অপরাধমূলক যুদ্ধে শত্রুপক্ষ অনস্বীকার্য পরাজয় বরণ করেছে এবং অপরাধী আমেরিকা ইরানের ১০-দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য হয়েছে।"#
পার্সটুডে/এমআরএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।