ইসরায়েলের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে ইরান: দৈনিক মা'আরিভ
-
নেতানিয়াহু
পার্সটুডে- হিব্রু দৈনিক মা'আরিভের সামরিক প্রতিবেদক ও বিশিষ্ট জায়নবাদী বিশ্লেষক আভি আশকেনাজি এক নিবন্ধে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক স্তর অচল হয়ে পড়েছে এবং লেবানন, গাজা ও ইরান—বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ পরিচালনায় তারা ব্যর্থ হয়েছে।
এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ইসরায়েলের সরকার এখন দুর্বল ও ঠিকমতো কাজ করতে পারছে না। একজন বিশ্লেষকের মতে, ইরান ইসরায়েলের কার্যকলাপে বড় ধরনের প্রভাব ফেলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছু সিদ্ধান্তে প্রভাব রাখছেন।
লেবানন, গাজা ও ইরান—এই তিনটি দিকেই ইসরায়েল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহ—এই দুই শক্তির ওপর ইরানের প্রভাব আছে বলেও বলা হয়েছে। ফলে, ইরানের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান এখন দুর্বল বলে প্রতিবেদনে স্বীকার করা হয়েছে।#
পার্সটুডে/এস এ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন