নেতানিয়াহুর সফর প্রকাশ করায় ইসরায়েলের ওপর খেপেছে সংযুক্ত আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i159424-নেতানিয়াহুর_সফর_প্রকাশ_করায়_ইসরায়েলের_ওপর_খেপেছে_সংযুক্ত_আরব_আমিরাত
পার্সটুডে- নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের খবর প্রকাশের পর আবুধাবি ও তেল আবিবের মধ্যে উত্তেজনার খবর ইসরায়েলি গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।
(last modified 2026-05-16T06:26:41+00:00 )
মে ১৬, ২০২৬ ১২:২৬ Asia/Dhaka
  • ইসরায়েলের ওপর খেপেছে সংযুক্ত আরব আমিরাত
    ইসরায়েলের ওপর খেপেছে সংযুক্ত আরব আমিরাত

পার্সটুডে- নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের খবর প্রকাশের পর আবুধাবি ও তেল আবিবের মধ্যে উত্তেজনার খবর ইসরায়েলি গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে, ইসরায়েলি টিভি চ্যানেল “আই-২৪” একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহুর এই সফরের খবর প্রকাশের কারণে সংযুক্ত আরব আমিরাত এক বার্তায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে। এতে আরও উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে ইসরায়েলের সাথে যোগাযোগের মাত্রা কমে যাওয়ার প্রধান কারণ ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বারবার তথ্য ফাঁস হওয়া।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও সংযুক্ত আরব আমিরাত দ্রুত ইসরায়েলি পক্ষের বক্তব্য অস্বীকার করেছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের দেশে ইসরায়েলি কর্মকর্তাদের যেকোনো সফরের কথা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে, তখন হিব্রু ভাষার গণমাধ্যমগুলো গত কয়েকদিনে ইসরায়েলি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধানের আবুধাবি সফরের খবর প্রকাশ করে এই সংকটের আগুনে ঘি ঢালার চেষ্টা করেছে। এই উত্তেজনা তীব্র হয়ে ওঠে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে একটি “গোপন সফর” করেছিলেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।