ইয়েমেনি মুজাহিদদের আঙুল এখনো ট্রিগারে রয়েছে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী
পার্সটুডে- ইয়েমেনের সেনাবাহিনী শত্রুর সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।
তাসনিম বার্তা সংস্থার আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতিফি এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল ইউসুফ আল-মাদানি, সাইয়্যেদ আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথির উদ্দেশে পাঠানো এক বার্তায় দেশটির অবিচল প্রতিরোধ এবং সামরিক সক্ষমতা উন্নয়নের ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেছেন।
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, “আমাদের মুজাহিদদের আঙুল এখনো দৃঢ়ভাবে ট্রিগারে রয়েছে।”
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও বলেছে, সৃজনশীল চিন্তাশক্তির মাধ্যমে ইয়েমেনি যোদ্ধারা প্রতিদিন শত্রুদের মোকাবিলা ও যুদ্ধে বিজয় অর্জনের জন্য নতুন নতুন উপায় ও কৌশল উদ্ভাবন করছে।#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।