দক্ষিণ লেবাননে ইসরাইলি অবস্থানগুলোতে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি; হতাহত ৮
https://parstoday.ir/bn/news/west_asia-i159750-দক্ষিণ_লেবাননে_ইসরাইলি_অবস্থানগুলোতে_হিজবুল্লাহর_হামলা_বৃদ্ধি_হতাহত_৮
পার্সটুডে-দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অপরাধমূলক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি হিজবুল্লাহও দখলদার বাহিনীর সেনা অবস্থান, সামরিক সরঞ্জাম, সেনা সমাবেশ এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে।
(last modified 2026-05-28T11:14:23+00:00 )
মে ২৮, ২০২৬ ১৫:৫৪ Asia/Dhaka
  • ইসরাইলি অবস্থানগুলোতে হিজবুল্লাহর হামলা
    ইসরাইলি অবস্থানগুলোতে হিজবুল্লাহর হামলা

পার্সটুডে-দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অপরাধমূলক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি হিজবুল্লাহও দখলদার বাহিনীর সেনা অবস্থান, সামরিক সরঞ্জাম, সেনা সমাবেশ এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা 'আবাবিল' ড্রোন ব্যবহার করে পশ্চিম আল-জালিল ঘাঁটিতে ইসরাইলি সেনাবাহিনীর একটি প্রকৌশল যানকে লক্ষ্যবস্তু করেছে।

ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, এ হামলায় একজন ইসরাইলি সেনা নিহত এবং আরও ৭ জন আহত হয়েছে। তবে একইসঙ্গে ইসরাইলি গণমাধ্যম স্বীকার করেছে যে, হিজবুল্লাহর ধারাবাহিক ড্রোন হামলার কারণে আহতদের কাছে পৌঁছানোও সম্ভব হয়ে ওঠে নি।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা রাব সালাসিন এলাকার ইসরাইলি সেনা ও তাদের বহু সামরিক যানবাহনে এবং জাওতার আশ-শারকিয়া এলাকার নদীপথ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অপরদিকে, হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা-যেটি জাল আল-আলাম এলাকায় মোতায়েন ছিল, সেটিকে লক্ষ্য করেও দুই দফা ড্রোন হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।