ইরানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েলের হামলা: কোনো হতাহতের খবর নেই
-
ইরানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েলের হামলা
পার্সটুডে- ইরানের হামলার পর এবার পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সোমবার (৮ জুন) ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানসহ মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে হামলা চালায় ইসরাইল। তবে তেহরানের শহর এলাকার কোনো লক্ষ্যবস্তুতে হামলা হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসফাহান শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
ইরনা জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে দখলদারদের লক্ষ্য করে রোববার রাতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ধারণা করা হচ্ছে ওই হামলার জবাবে ইসরাইল পালটা হামলা চালিয়েছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান।
এদিকে, এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে রোববার জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহরের খবর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়েছিল।#
পার্সটুডে/এমআরএইচ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন