যুগের স্বৈরাচারের বিরুদ্ধে ইরান এক বিরাট বিজয় অর্জন করেছে: আল-হুথি
https://parstoday.ir/bn/news/west_asia-i160418-যুগের_স্বৈরাচারের_বিরুদ্ধে_ইরান_এক_বিরাট_বিজয়_অর্জন_করেছে_আল_হুথি
পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বলেছেন, ইরান আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে এক বিরাট বিজয় অর্জন করেছে।
(last modified 2026-06-17T06:11:13+00:00 )
জুন ১৭, ২০২৬ ১২:০৮ Asia/Dhaka
  • • ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালেক বদর উদ্দিন আল-হুথি
    • ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালেক বদর উদ্দিন আল-হুথি

পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বলেছেন, ইরান আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে এক বিরাট বিজয় অর্জন করেছে।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লা আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালেক বদর উদ্দিন আল-হুথি, এ যুগের চরম স্বৈরাচার হিসেবে আমেরিকা এবং ইসরায়েলের মোকাবিলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই বিরাট বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।

তিনি গাজা অথবা যেকোনো অঞ্চলের জিহাদি ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যেকোনো উত্তেজনা বা কার্যকলাপ মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আল-হুথি এই অঞ্চলের দেশগুলোকে লক্ষ্যবস্তু করার শত্রুর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন এবং শত্রুর হুমকির বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে সংহতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

ইয়েমেনের আনসারুল্লা মহাসচিব মুসলিম উম্মাহর সকল জাতিকে ইসলামের শত্রুদের কাছে পরাধীনতা ও বশ্যতা থেকে নিজেদের মুক্ত করার জন্য জিহাদ ও প্রতিরোধ অক্ষে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।