ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী স্বীকার করেছেন, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
https://parstoday.ir/bn/news/west_asia-i161476-ইসরায়েলের_সাবেক_যুদ্ধমন্ত্রী_স্বীকার_করেছেন_ইরানের_ওপর_হামলায়_আমরা_ব্যর্থ_হয়েছি
পার্সটুডে- ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন স্বীকার করেছেন: আমরা তিনটি লক্ষ্য অর্জনের জন্য ইরানের ওপর হামলা চালিয়েছিলাম, কিন্তু সেগুলোর একটিও অর্জিত হয়নি।
(last modified 2026-07-19T10:13:19+00:00 )
জুলাই ১৯, ২০২৬ ১৬:১০ Asia/Dhaka
  • • ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন
    • ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন

পার্সটুডে- ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন স্বীকার করেছেন: আমরা তিনটি লক্ষ্য অর্জনের জন্য ইরানের ওপর হামলা চালিয়েছিলাম, কিন্তু সেগুলোর একটিও অর্জিত হয়নি।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানটি নির্ধারিত কোনো লক্ষ্যই অর্জন করনি এবং এখন যুক্তরাষ্ট্র এই ব্যর্থতার জন্য তেল আবিবকে দায়ী করছে।

ইয়ালোন স্বীকার করেছেন: আমার মনে হয়, আমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছি এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো যুক্তরাষ্ট্র আমাদের দোষারোপ করছে। আমরা তিনটি লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করেছিলাম: ইরানের শাসনব্যবস্থাকে উৎখাত করা, পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং ক্ষেপণাস্ত্র প্রকল্পে ক্ষতিসাধন করা, কিন্তু ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে এই লক্ষ্যগুলোর একটিও অর্জিত হয়নি।#

পার্সটুডে/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।