হরমুজ প্রণালি খুলতে ট্রাম্প ব্যর্থ হয়েছে: হিব্রু গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/west_asia-i162248-হরমুজ_প্রণালি_খুলতে_ট্রাম্প_ব্যর্থ_হয়েছে_হিব্রু_গণমাধ্যম
পার্সটুডে- ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ এক প্রতিবেদনে লিখেছে, ৬০ দিন পার হয়ে গেলেও হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এটি খুলে দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
(last modified 2026-08-17T08:30:49+00:00 )
আগস্ট ১৭, ২০২৬ ১৪:২৭ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ এক প্রতিবেদনে লিখেছে, ৬০ দিন পার হয়ে গেলেও হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এটি খুলে দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রিয় বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ দিন অতিবাহিত হলেও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়নি, এমনকি চুক্তির প্রাথমিক ধারাগুলো নিয়েও কোনো সমঝোতা হয়নি।

ইসরায়েলি এই গণমাধ্যম আরও জানায়, এই সময়ের মধ্যে বিশ্ব যুক্তরাষ্ট্রের প্রতিরোধী ও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতি সম্পর্কে অবগত হয়েছে।

হিব্রু গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে ট্রাম্পের হুমকিও ইরানের পক্ষ থেকে উপহাস ও অবজ্ঞামূলক সম্মুখীন হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।