আমরা ইরানের পাশে আছি: ইয়েমেনের আনসারুল্লাহর মহাসচিব
-
• সাইয়্যেদ আব্দুল মালেক বদর উদ্দিন আল-হুথি, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব
পার্স টুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব প্রতিরোধ শক্তির বিভিন্ন ফ্রন্টের ঐক্যকে সমর্থন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে থাকার বিষয়ে দেশটির অবস্থানের ওপর জোর দিয়েছেন।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালেক বদর উদ্দিন আল-হুথি বলেছেন: ইসরায়েল গোটা মুসলিম জাতিকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং আমাদের জাতির ওপর আধিপত্য বিস্তার করতে, সব মুসলমানদের ভূমি দখল করতে এবং তাদের সম্পত্তি ও সম্পদ লুণ্ঠন করতে চায়।
তিনি আরও বলেন: আমরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করতে এবং মুসলিম জাতির শত্রু হিসেবে ইসরায়েলের মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ‘বৃহত্তর ইসরায়েল’ নামক মার্কিন-ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থানা ঘোষণা করেছি। সাইয়্যেদ আব্দুল মালেক বদর উদ্দিন আল-হুথি আরও বলেন: "আমরা প্রতিরোধ অক্ষের বিভিন্ন ফ্রন্টের ঐক্য এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে থাকার বিষয়ে আমাদের ধারাবাহিক অবস্থানের ওপর জোর দিচ্ছি। সৌদি আরবের অবরোধ অব্যাহত রাখা এবং উত্তেজনা বৃদ্ধির পন্থা অবলম্বন করাও এক অগ্রহণযোগ্য দমনপীড়ন এবং ইসরায়েলের সেবা করার শামিল। আমরা ইসরায়েলের ভাড়াটে সৌদি শাসনের বিরুদ্ধে অবরোধের বদলে অবরোধের নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।"#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন