ইরানের দৃঢ়তায় ট্রাম্প ‘উন্মাদনার দ্বারপ্রান্তে': আরব বিশ্লেষক
-
আরব বিশ্লেষক ফারেস আল-হাবাশনে
পার্সটুডে-পশ্চিম এশিয়াবিষয়ক আরব লেখক ও বিশ্লেষক ফারেস আল-হাবাশনে মন্তব্য করেছেন, ইরানের কৌশলগত ও অর্থনৈতিক ধৈর্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উন্মাদনার পর্যায়ে নিয়ে গেছে।
ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ‘আরাবি ২১’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলগত নীতি মূলত 'অর্থনৈতিক চাপ এবং সমুদ্র ও আর্থিক অবরোধের' ওপর কেন্দ্রীভূত।
তিনি বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞার নীতি অনুসরণ করে আসছে। তবে কয়েক দশক ধরে ইরান প্রতিবেশী দেশ, রাশিয়া, চীন এবং অঞ্চলের মিত্রদের সঙ্গে সম্পর্ক ও ‘উন্মুক্ত দরজা’ নীতির মাধ্যমে এসব চাপ মোকাবিলা করে আসছে।
আল-হাবাশনে বলেন, ইরানকে ছাড় দিতে বাধ্য করা, তার আচরণ পরিবর্তন এবং আঞ্চলিক প্রভাবের সংজ্ঞা নতুন করে নির্ধারণের হাতিয়ার হিসেবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধকে ব্যবহার করতে চাইছে। কিন্তু এই কৌশলের সমস্যা হলো-ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, এর নানা শর্ত ও অর্থনৈতিক ব্যয়ের সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে গেছে।
তিনি আরও বলেন, ইরানের কৌশলগত ও অর্থনৈতিক ধৈর্য যুক্তরাষ্ট্রকে বিভ্রান্তিতে ফেলেছে এবং ইরানের দৃঢ় ও সাহসী অবস্থান ট্রাম্পকে অসহনীয় মাত্রার ক্ষোভ ও উন্মাদনার দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে ট্রাম্প যুদ্ধ ও সংকটে দ্রুত ফলাফল পেতে চান এবং মনে করেন, কেউ তার নির্দেশ অমান্য বা প্রত্যাখ্যান করবে না এবং সবকিছু তার ইচ্ছামতোই চলবে।
তিনি বলেন, সামরিক যুদ্ধে যে ফলাফল যুক্তরাষ্ট্র অর্জন করতে পারেনি, ইরানকে বিচ্ছিন্ন ও অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে যুক্তরাষ্ট্র এখন সেই ফল অর্জনের চেষ্টা করছে।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন