গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু: কাতারের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i163460-গাজা_শান্তি_পরিকল্পনা_এগিয়ে_নেওয়ার_সবচেয়ে_বড়_বাধা_নেতানিয়াহু_কাতারের_প্রধানমন্ত্রী
পার্সটুডে- কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, ইসরায়েল গাজা চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো মেনে চলছে না।
(last modified 2026-09-27T15:13:50+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২১:১২ Asia/Dhaka
  • কাতারের প্রধানমন্ত্রী
    কাতারের প্রধানমন্ত্রী

পার্সটুডে- কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, ইসরায়েল গাজা চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো মেনে চলছে না।

তিনি আরও বলেছেন, একজন ব্যক্তির অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর উগ্র ডানপন্থী সরকারের স্বার্থ রক্ষার জন্য এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে গাজা চুক্তি লঙ্ঘনের বহু দৃষ্টান্ত তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা হলেন নেতানিয়াহু।

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, এই পরিস্থিতির মধ্যেও মধ্যস্থতাকারীরা চুক্তি মেনে চলতে বাধ্য করতে এবং শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এর আগেও কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, দখলদার ইসরায়েল গাজা চুক্তির প্রতিশ্রুতিগুলো পালন করছে না। একই সঙ্গে তারা গাজাবাসীকে হত্যা এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।