আবু বকর আল-বাগদাদি সিরিয়ায় পালিয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i32577-আবু_বকর_আল_বাগদাদি_সিরিয়ায়_পালিয়েছে_ইরাকি_প্রধানমন্ত্রী
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের গ্যাং লিডার আবু বকর আল-বাগদাদি সিরিয়ায় পালিয়ে গেছে বলে খবর দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি ফরাসি নিউজ চ্যানেল ফ্রান্স২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ০৩:৩৯ Asia/Dhaka
  • আবু বকর আল-বাগদাদি সিরিয়ায় পালিয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের গ্যাং লিডার আবু বকর আল-বাগদাদি সিরিয়ায় পালিয়ে গেছে বলে খবর দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি ফরাসি নিউজ চ্যানেল ফ্রান্স২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।

এবাদি বলেন, দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহর থেকে এই জঙ্গি গোষ্ঠীর বিদেশি সব সন্ত্রাসী তাদের পরিবারসহ পালিয়ে গেছে। ইরাকের সেনাবাহিনী পূর্ব মসুল দায়েশের হাত থেকে মুক্ত করার পর সেখানকার জঙ্গিরা সিরিয়ার পূর্বাঞ্চলে পালিয়ে গেছে বলে জানান প্রধানমন্ত্রী এবাদি। তিনি বলেন, এসব জঙ্গির কমান্ডার আল-বাগদাদিও তাদের সঙ্গে সিরিয়ায় পালিয়েছে।

বে ইরাকি সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে দায়েশের বহু জঙ্গি নিহত হওয়ার পর বাগদাদি অনেকটা নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছে বলেও জানান এবাদি। তিনি বলেন, দায়েশ প্রধানের আস্থাভাজন তেমন কেউই আর বেঁচে নেই। তাই সে একা হয়ে পড়েছে। অন্য জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ একেবারে কমে গেছে অথবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মসুলের পাশাপাশি কিরকুক, নেইনাভা ও আল-আনবারের ছোট ছোট এলাকায় দায়েশের তৎপরতা সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে উল্লেখ করেন হায়দার আল-এবাদি।  তিনি বলেন, এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইরাকের সেনাবাহিনীর অভিযান চলবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮